সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ফেসবুক লাইভে নিজের বুকে গুলি চালালেন পুলিশ সদস্য

  • আপডেট সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৩২৮ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

ফেসবুক লাইভে এসে নিজের বুকে গুলি চালিয়েছেন এক পুলিশ সদস্য।

শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া টিঅ্যান্ডটি পুলিশ ক্যাম্পে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যের নাম মো. মোতাহার হোসেন। তিনি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মধ্যম মনাপাড়া এলাকার মৃত শীষ মোহাম্মদের ছেলে।

টিঅ্যান্ডটি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কুতুব উদ্দিন জানান, ফেসবুক আইডি থেকে লাইভ চলাকালীন সময় নিজর বুকে রাইফেল ঠেকিয়ে গুলি করেন মোতাহার। এসময় রুমের দরজা বন্ধ ছিলো। পরে অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

লাইভে ১৯ মিনিটি ৩৫ সেকেন্ডের ভিডিওতে মোতাহার বলেন, ‘আমার লাইফে প্রচুর পরিমাণ ডিপ্রেশন রয়ে গেছে। তাই বেঁচে থাকার মত আশা হারিয়ে ফেলেছি। আমি যে ডিপ্রেশনে আছি এ ডিপ্রেশন থাকার মত না। বহুত বড় সমস্যায় আছি। বাইচা থাকার মত অবস্থা আমার নাই।’ এসব বলতে বলতে সবার কাছে ক্ষমা চেয়ে বুকের ডান দিকে বন্দুক ঠেকিয়ে গুলি করেন তিনি।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ আলী জানান, আহত পুলিশ সদস্যর সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজে রয়েছি। চিকিৎসা চলছে। এখনই কিছু বলা যাচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park