বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

জেলার টানা পঞ্চম বারের মতো শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত হলো জলঢাকা থানার অফিসার ইনচার্জ জনাব মোক্তারুল আলম।

  • আপডেট সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ২১৯ বার পঠিত

মোঃ আল আমিন ইসলাম
নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারী জেলা ৬ টি, থানার মধ্যে সার্বিক কর্মকান্ডের উপর অক্টোবর -২০২৩ মাসিক কল্যান ও অপরাধ সভায় বভিন্ন মানদন্ডে চতুর্থ বারের মত নীলফামারী জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত জলঢাকা থানার মুক্তারুল আলম।বধবার (২২নভেম্বর) দুপুরে নীলফামারী জেলা পুলিশ লাইন অডিটরিয়ামে অনুষ্ঠিত মাসিক কল্যান ও অপরাধ সভায় তাকে জেলার পঞ্চম বারের মত শ্রেষ্ঠ ওসি ঘোষনা করা হয়।মাসিক কল্যান ও অপরাধ সভায় সার্বিক কর্মকান্ডের উপর নীলফামারী জেলার জলঢাকা থানার (ওসি) মুক্তারুল আলম এর নাম ঘোষনা করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সবুর , পরে তার হাতে শ্রেষ্ঠত্বের পুরুস্কার হিসেবে ক্রেস্ট, সনদ ও উপহার প্রদান করেন পুলিশ সুপার।এ সময় উপস্থিত ছিলেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস)মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) মোহাম্মদ সারোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার(নীলফামারী সার্কেল) মোস্তফা মন্জুর পিপিএম, সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রওশন কবির, সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জরা।এ প্রসঙ্গে জলঢাকা থানার অফিসার্স ইনচার্জ ওসি মুক্তারুল আলম বলেন, এ পুরষ্কার আমার কর্মস্পৃহা বৃদ্বি করবে এবং আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে।
তিনি আরও বলেন, চতুর্থ বারের মত নীলফামারী জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত করায় নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সবুর বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমিরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সদর)মোস্তফা মন্জুরকে ধন্যবাদ ও আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং জলঢাকা থানার প্রিয় সহকর্মীদের যাদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতার কারনে জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছি।তিনি সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন যেন ভবিষ্যতে
আরও ভালো কাজের মাধ্যমে জনগনকে কাঙ্খিত সেবা দিতে পারেন, জলঢাকা থানা নীলফামারী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park