বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

প্রতিমন্ত্রী জাকির কে মনোনয়ন না দিতে ১৬ আওয়ামীলীগ নেতার আবেদন।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৩৮৩ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম ৪ আসনে প্রাথমিক ও গনশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে দলীয় মনোনয়ন না দিতে দলের কেন্দ্রীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বুধবার (২২ নভেম্বর) লিখিত অভিযোগ দায়ের করা হয়। উক্ত লিখিত অভিযোগের একটি কপি স্থানীয় গণমাধ্যাম কর্মীদের কাছেও পাঠায় আ‍ওয়ামীলীগ নেতারা।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি। রৌমারী রাজীবপুর ও চিলমারী উপজেলার বিভিন্ন নদ নদী থেকে বালু উত্তোলন। বালু উত্তোলনের ফলে বসতবাড়ি নদী গর্ভে বিলিন। মাদক সেবন ও তার পরিবারের আত্নীয় স্বজনদের মাদক ব্যবসা পরিচালনা করা। শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর নাম ব্যবহার করে ভূমি দখল, তার বংশে সে এবং তার এক ভাই ব্যতিত সবাই জামায়াত-বিএনপির রাজনীতির সাথে জড়িত।
নবম ও একাদশ নির্বাচনে জয়ী হওয়ার পর বিএনপি ও জামায়াত নেতা কর্মীদের সাথে নিয়ে চলাফেরা করা। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় চাকুরী প্রার্থীদের নিকট প্রলোভন দেখিয়ে টাকা নিয়ে আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে। এসকল অভিযোগ এনে প্রাথমিক ও গনশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন কে দলীয় মনোনয়ন না দিতে দলের কেন্দ্রীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়। প্রাথমিক ও গনশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে এসব অভিযোগ দায়ের করেন, শফিউল আলম সদস্য কুড়িগ্রাম জেলা আ‍. লীগ, বীর মুক্তিযোদ্ধা মুরাদ লতিফ সহ- সভাপতি রৌমারী আ‍.লীগ, ফারুকুল ইসলাম সদস্য সচিব, রেজাউল ইসলাম মিনু সদস্য কুড়িগ্রাম জেলা আ‍.লীগ, অধ্যক্ষ ফজলুল হক মনি সাবেক আহবায়ক রৌমারী আওয়ামীলীগ , রাজু আহমেদ খোকা যুগ্ন সম্পাদক রৌমারী আওয়ামীলীগ, মশিউর রহমান রতন সহ-সভাপতি রাজীবপুর আওয়ামীলীগ, এ্যাড মাসুম ইকবাল সদস্য, শহিদুল ইসলাম শালু সহ-সভাপতি রৌমারী আওয়ামীলীগ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার সভাপতি রাজীবপুর আ‍ওয়ামীলীগ, এ্যাড বিপ্লব হাসান পলাশ সদস্য তথ্য ও গবেষণা উপ কমিটি বাংলাদেশ আ‍ওয়ামীলীগ, এ্যাড আমজাদ হোসেন আইন সম্পাদক কুড়িগ্রাম জেলা আ‍ওয়ামীলীগ, এ্যাড জাহাঙ্গীর আলম সদস্য কুড়িগ্রাম জেলা আ‍ওয়ামীলীগ, রেজাউল ইসলাম লিচু সাধারণ সম্পাদক চিলমারী আ‍ওয়ামীলীগ,রহিমুজ্জামান সুমন সাংগঠনিক সম্পাদক চিলমারী আ‍ওয়ামীলীগ, এ্যাড সাজেদ হোসেন তাতা সদস্য চিলমারী আ‍ওয়ামীলীগ।
কেন্দ্রীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর লিখিত অভিযোগ দায়ের করার সত্যতা নিশ্চিত করেছেন দরখাস্তে স্বাক্ষর করা একাধিক আ‍ওয়ামীলীগ নেতা। তবে বিষয়টি নিয়ে জাকির হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন :

One thought on "প্রতিমন্ত্রী জাকির কে মনোনয়ন না দিতে ১৬ আওয়ামীলীগ নেতার আবেদন।"

  1. রফিকুল ইসলাম রফিক says:

    Good news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park