সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

এমপি হওয়ার জন্য জমি বেঁচে মনোনয়নপত্র কিনলেন চৌকিদার।

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৪১৮ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন মো. এসকেন আলী (৪১) নামে ইউনিয়ন পরিষদের চৌকিদার (গ্রাম পুলিশ)। নির্বাচনের খরচ মেটাতে নিজের এক কাঠা জমিও বিক্রি বিক্রি করেছেন তিনি।

গত বুধবার (২২ নভেম্বর) লালপুর উপজেলা নির্বাচন অফিস থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. এসকেন আলী (৪১) মনোনয়নপত্র সংগ্রহ করেন।

জানা যায়, মো. এসকেন আলী উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত আকবর আলী ছেলে এবং তিনি ১ নম্বর লালপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের গ্রাম পুলিশ (চৌকিদার) হিসেবে কর্মরত রয়েছেন।

মো. এসকেন আলী বলেন, ২০ বছর ধরে স্বপ্ন দেখছি এমপি ভোট করব; কিন্তু টাকার জন্য সেই স্বপ্নপূরণ করতে পারিনি। আমার নিজের এক কাঠা জমি বিক্রির টাকা দিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছি। আমার বিশ্বাস, আমি নির্বাচনে জিতব। দলমত নির্বিশেষ সবাই আমাকে ভোট দেবেন বলে আমি আশাবাদী।

এলাকাবাসী জানান, এর আগে দুবার মেম্বার পদে ভোটে দাঁড়িয়ে ফেল করেছেন এবং একবার ভাইস চেয়ারম্যান পদে ভোট করতেও পোস্টার ছাপিয়েছিলেন তিনি। কিন্তু আর্থিক সংকটে ভোট করতে পারেননি। তাই স্বপ্নপূরণ করতে আড়াই লাখ টাকায় জমি বিক্রি করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park