সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • আপডেট সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ২০৩ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে অভিযোগ করেছেন কুড়িগ্রাম-৪ আসনের কয়েকজন নেতাকর্মী। তবে এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন রৌমারী উপজেলা আওয়ামী লীগ।
শুক্রবার (২৪ নভেম্বর) সাড়ে ১১টায় এর প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছেন।
উপজেলায় আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হুরায়রা।
তিনি বলেন, গত ২২ নভেম্বর ১৬ জন মনোনয়ন সংগ্রহকারী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বরাবর যে অভিযোগ দিয়েছে তা অসত্য বানোয়াট ও ভিত্তিহীন। একটি কুচক্রী মহল যারা নির্বাচনের সময় আসলেই মনোনয়ন সংগ্রহ করে কিন্তু কুড়িগ্রাম-৪ আসনে স্থায়ীভাবে কয়েকজন ছাড়া কেউ বসবাস করেন না। চাকরি ও ব্যবসার সুবাদে বছরের পর বছর ঢাকা রংপুরসহ বিভিন্ন জায়গায় বসবাস করেন এবং আওয়ামী লীগের দলীয় নিয়মিত কর্মসূচি ও তৃণমূল নেতাকর্মীদের সাথে কোন প্রকার সম্পৃক্ততা নেই। সংবাদ সম্মেলনে আরও বলেন যে মহলটি অভিযোগ করেছে তাদের অনেকেই মিথ্যা দলীয় পরিচয ব্যবহার করে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
তিনি আরও বলেন, রৌমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এই কুড়িগ্রাম-৪ আসনে যতটা উন্নয়ন করেছেন অন্য সরকারের আমলে এত উন্নয়ন কেউ করতে পারেনি। ২০০৯ সালে এই আসনটি অন্য দলের থেকে নৌকা প্রতীক নিয়ে উদ্ধার করেন তিনি।
সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল
উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার আহসান বাবু মন্ডল, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, যুব লীগের সভাপতি হারুন অর রশিদ, রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাত্তার জিহাদী, রৌমারী উপজেলা মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park