সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পায়রা বন্দরের প্রথম টার্মিনালের জেটি থেকে নদীতে পড়ে শ্রমিকের মৃত্যু

  • আপডেট সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৩৫৯ বার পঠিত

মোঃ রাজিব
পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়া পায়রা বন্দরের প্রথম টার্মিনালের জেটি থেকে নদীতে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে সাইফুল হাওলাদার (৩৪) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার পরে লালুয়া ইউনিয়নের চাড়িপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত সাইফুল ওই ইউনিয়নের মাঝের হাওলা গ্রামের ইউনুছ হাওলাদারের ছেলে। সে পায়রা বন্দরের ঠিকাদারী প্রতিষ্ঠান চায়নার সিসিইসিসির সাব ঠিকাদারী প্রতিষ্ঠান হুনানে কর্মরত ছিলো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেষ বিকালে প্রথম টার্মিনালের জেটিতে অন্য শ্রমিকদের সঙ্গে কাজ করতে ছিলো সাইফুল। এসময় সে পা ফসকে রবানাবাদ নদীতে পড়ে জেটির এ্যাঙ্গেল কিংবা রডের সঙ্গে মাথায় আঘাপ্রাপ্ত হয়ে ডুবে যায়। পরে অন্যান্য শ্রমিক ও পায়রা বন্দরের ডুবুরী দল তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
কলাপাড়া থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে পটুয়াখালী ময়নাতদন্তের জন্য প্রেরন করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park