
মোঃ নুর হোসেন রিপন
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার (৪নং)ইছাপুর ইউনিয়নের নুনিয়াপাড়া গ্রামে শনিবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতর থেকে দাদা সফি উল্যাহ (৮০) ও নাতি মো. ওমরের (৩)
মরদেহ উদ্ধার করা হয়েছে।
সফিউল্যার স্ত্রী মনোয়ারা বেগম বলেন, সকাল ৯টার দিকে তারা দুইজন হাঁটতে বের হয়। দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ পাওয়া না গেলে তাদের খোঁজাখুজি শুরু করি। একপর্যায়ে ঘরের পেছনে থাকা সেপটিক ট্যাংকে তাদের দুইজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।তিনি আরো বলেন আমার ছেলে বাবু আগে গুলিস্তান বঙ্গবাজারে ব্যবসা করতো সম্প্রতি গুলিস্তানে আগুিকাণ্ডের ঘটনায় পুরো দোকান পুড়ে যায়।পরে বাড়িতে এসে প্রবাসে পাড়ি জমায়। আজকে আমার সব কিছু শেষ হয়ে গেল।
এ ঘটনায় রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, অসাবধানতা বসতঘরের সেপটিক ট্যাংকে পড়ে দাদা ও নাতির মৃত্যু হয়েছে। এটি একটি দুর্ঘটনা। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছ হস্তান্তর করা হয়েছে।