সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১০৯ বার পঠিত

মোঃ নুর হোসেন রিপন
দেহ-মন সুস্থ রাখার প্রত্যয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় কর্মরত প্রগতিশীল চিন্তাধারা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সাংবাদিকদের সংগঠন “রামগঞ্জ উপজেলা প্রেসক্লাব” এর উদ্যোগে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ও বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে চারদিন ব্যাপী বার্ষিক আনন্দ ভ্রমন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) রাত ০৯টায় রামগঞ্জ থেকে
সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে প্রেসক্লাবের সদস্যগন। পরে শনিবার দুপুরে সেন্টমার্টিন পৌঁছলে ক্লাবের সদস্যদেরকে রিসিভ করেন, সেন্টমার্টিন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান। এসময় চেয়ারম্যানের আতিথিয়তা সবাইকে মুগ্ধ করে। শনি এবং রবিবার পুরো দ্বীপ ভ্রমন শেষে কক্সবাজারের উদ্দেশ্য রওনা দেয় ক্লাবের সদস্যগন। পরে কক্সবাজার পৌঁছে লাবণী বিচ, সুগন্ধা বিচ, কলাতলি
বিচ, ইনানী বিচ, কাঁকড়ার বিচ, সী পার্ল বিচ রিসোর্ট ও হিমছড়ি ভ্রমণ শেষে মঙ্গলবার সকালে রামগঞ্জের উদ্দেশ্য রওয়ানা করে।

রামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম কবিরের সার্বিক তত্ত্বাবধানে এ সময় আনন্দ ভ্রমণে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি পাটোয়ারী হোসেন শরীফ, সিনিয়র সহ-সভাপতি হাজী মোহাম্মদ মহসিন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসেন, কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জাহিদ হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম রুবেল, কার্যনির্বাহীর সদস্য মোঃ ফয়েজ আলম, মহিবউল্যাহ, আলমগীর হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

ক্লাবের সভাপতি পাটোয়ারী হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম কবির বলেন, ব্যস্ত জীবনে একটু অবকাশ ও আনন্দভ্রমণের মৌসুম এখন। তাই আমরা সংগঠনের সাংবাদিকদের নিয়ে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ও প্রকৃতির লীলাভূমি কক্সবাজার ভ্রমণ করেছি। আশাকরি এই ভ্রমণ আমাদের পরবর্তী কাজের জন্য স্পৃহা যোগাবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park