সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

শরীয়তপুরে জাল টাকা সহ দু’জনকে আটক করেছে ডিবি পুলিশ।

  • আপডেট সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ২৬৩ বার পঠিত

নিজেস্ব প্রতিবেদক:

শরীয়তপুরে পৃথক অভিযান পরিচালনা করে ২৭’হাজার ৪’শ টাকার জাল নোট সহ দু’জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় গ্রেপ্তারকৃতদের থেকে দুইটি মুঠোফোন জব্দ কর হয়।

মঙ্গলবার (২৮-নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ চৌরাস্তা সংলগ্ন মায়ের দোয়া ষ্টোরের সামন থেকে অভিযান পরিচালনা করে মোঃ সোহাগ শিকদার (২১) নামে একজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত অপর আসামীর নাম নাইম বেপারী (২৩)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া সোহাগ শিকদার মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মান্নান শিকদারের ছেলে। সে বর্তমানে শরীয়তপুর পৌরসভার তুলাসার (৮-নং) ওয়ার্ডের হোসেন মাষ্টার এর বাসায় ভাড়া থাকতেন। এবং নাইম বেপারী ওই এলাকার স্থানীয় মোঃ আবুল কালাম বেপারীর ছেলে।

জাল টাকা উদ্ধারের বিষয়ে শরীয়তপুর গোয়েন্দা পুলিশ শাখার (ডিবি)’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বকর মাতুব্বর জানান, ঘটনার দিন রাতে এসআই মিজানুর রহমান সরকারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টহল টীম নিয়মিত মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করছিলো। এসময় সোর্সদের মাধ্যমে আমরা জানতে পারি একটি চক্র জাল টাকার ব্যাবসা করছে, এবং তাদের কাছে জাল টাকা আছে। পরে তাদের অবস্থান শনাক্ত করে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে তাদের আটক করতে সক্ষম হই। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park