সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পটুয়াখালী-৪ আসনে আ’লীগ মনোনীত প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল।

  • আপডেট সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৫৮ বার পঠিত

মোঃ রাজিব
পটুয়াখালী প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো: মহিববুর রহমান মহিব। আজ বুধবার (২৯ নভেম্বর) বিকেলে সহকারী রিটার্নিং অফিসার কলাপাড়া ইউএনও মো: জাহাঙ্গীর হোসেনের কাছে তিনি এ মনোনয়ন পত্র জমা দেন।

এসময় তার সাথে ছিলেন বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মো: তৌহীদুর রহমান (সিআইপি), উপ-মহাদেশের প্রখ্যাত অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো: মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া পৌর সভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কেন্দ্রীয় যুবলীগ সাংগঠনিক সম্পাদক ড, এ্যাড, শামীম আল সাইফুল সোহাগ, রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো: সাইদুজ্জামান মামুন, কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সভাপতি আ: বারেক মোল্লাসহ,ভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গন, গনমাধ্যম কর্মী, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় অধ্যক্ষ মহিব বলেন, ’একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে আমি আমার নির্বাচনী এলাকার উন্নয়নে যে ইশতেহার দিয়েছিলাম ৫ বছরে তার অধিকাংশই বাস্তবায়ন করেছি। এবার ১৭ কোটি মানুষের দোয়ায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পুন:রায় রাষ্ট্রনায়ক হিসেবে অধিষ্ঠিত করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। এবং আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে কলাপাড়াকে জেলায় রুপান্তর, বিমান বন্দর স্থাপন, কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন এবং ঢাকা-কুয়াকাটা রুটে ট্রেন লাইন চালু করার জন্য কাজ করবো। এর আগে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল উপলক্ষ্যে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। হাজার হাজার নেতা-কর্মী এ দোয়া মিলাদে অংশ নেয়। পরে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র দাখিল করেন অধ্যক্ষ মহিব।

সহকারী রিটার্নিং অফিসার মো: জাহাঙ্গীর হোসেন বলেন, আদ্য আ’লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পত্র জমা দেয়া হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরও ৫ জন কলাপাড়া থেকে এবং ১ জন রাঙ্গাবালী থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park