সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সংসদীয় আসন ১১৪ পটুয়াখালী ৪ নৌকা সহ মনোনয়ন পত্র দাখিল ৭।

  • আপডেট সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৪১২ বার পঠিত

মোঃ মনিরুজ্জামান তালুকদার
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে উৎতাপ ছড়াতে শুরু করেছে স্বতন্ত্র প্রার্থীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী নির্বাচনকে উৎসবমূখর করতে জনপ্রিয় প্রতিনিধিরা অংশগ্রহন করলে দল থেকে বহিষ্কারের বিষয়টি শিথিল করায় ভারি হচ্ছে স্বতন্ত্র প্রার্থীদের পাল্লা। এরমধ্যেই পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামীলীগের একাধিক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাদের নাম ঘোষণা করেছেন। এতে নির্বাচন জমজমাট ও উৎসব মূখর হবে বলে ধারনা করছেন সাধারন ভোটারসহ রাজনৈতিক মহল।
বিভিন্ন সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে কলাপাড়া, রাঙ্গাবালী ও মহিপুর নিয়ে গঠিত পটুয়াখালী-৪ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি অধ্যক্ষ মহিবুর রহমান মুহিব। তবে, নির্বাচনকে উৎসবমূখর ও প্রতিদ্বন্দিতা মূলক করতে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রি আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদার এবং কেন্দ্রিয় উপকমিটি’র সাবেক সহ-সম্পাদক ও সাবেক এমপি মরহুম আনোয়ারুল ইসলাম মিয়ার পুত্র আব্দুল্লাহ আল ইসলাম লিটন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে থাকার কথা জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ব্রিগেডিয়ার মোঃ হাবিবুর রহমান। অন্যান্য দলের মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনিত প্রার্থী সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠুসহ জাতীয় পার্টি ও তৃনমূল বি.এন.পি’র একজন করে প্রার্থী থাকার গুঞ্জন রয়েছে।
এদিকে, এবারের নির্বাচনকে ঘিরে অত্যান্ত উৎফুল্ল ও উৎকন্ঠায় রয়েছে সাধারন ভোটাররা। ইতোমধ্যে উপজেলার প্রতিটি চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে চলছে নির্বাচনী আলোচনার ঝড়। দলের মধ্য থেকে একাধিক প্রার্থী থাকায় পাল্টে যেতে শুরু করেছে ভোটের পরিসংখ্যান। জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনে অংশগ্রহন না করায় ভোটার উপস্থিতি কম হওয়ার যে শংঙ্কা ছিলো তা থাকবে না বলেও মনে করছেন অনেকে। এতে আওয়ামীলীগের ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনটি হারানোর সম্ভাবনা রয়েছে বলেও মনে করছেন ভোটাররা।
আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটি’র সহ-সম্পাদক ও উপজেলা আ.লীগের সদস্য আব্দুল্লাহ আল ইসলাম লিটন বলেন, এবারের নির্বাচনে শুরু থেকে মাঠে ছিলাম, আছি এবং শেষ পর্যন্ত থাকবো। তবে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগন তাদের মূল্যবান ভোটের মাধ্যমে তাকে জয়যুক্ত করে সকলের খেদমত করার সুযোগ দিবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার বলেন, দলের সিদ্ধান্তনুযায়ী সাবেক কোন এমপি বা মন্ত্রি দলের বাহিরে গিয়ে নির্বাচন করলে তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park