বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

কুড়িগ্রামে পুকুরে পনিতে ডুবে শিশুর মৃত্যু।

  • আপডেট সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৪১ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক
কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে পুকুরে ডুবে ওমর ফারুক নামের ৩ বছর বয়সের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার (২ ডিসেম্বর) দুপুরে ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের বেলদহ টারীবাড়ি গ্রামে ঘটনাটি ঘটে।
মৃত ওমর ফারুক ওই গ্রামের রফিকুল ইসলাম ও ফাতেমা বেগম দম্পতির ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ওমর ফারুকের মা বাড়ির পাশে ধান শুকানোর জন্য যান, এসময় সকলের অজান্তে শিশুটি বাড়ির পাশে জনৈক আনিস মাস্টারের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।

কিছুক্ষণ পরে তার মা শিশু সন্তানকে দেখতে না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্হায় দেখে শিশুর মা চিৎকার দিলে স্বজনরা এসে উদ্ধার করে ভূরুঙ্গামারী হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, এবিষয়ে একটি অপমৃত‍্যু মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park