সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কুড়িগ্রামে কবর খুড়তে বেরিয়ে আসে পুতুল ও তাবিজ।

  • আপডেট সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২০১ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক
কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে কবর খুড়তে বেরিয়ে আসে সাদা কাপড় দিয়ে মোড়ানো একটি মাটির পুতুল ও তাবিজ।

এ ঘটনায় ওই এলাকায় দারুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) সকালে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এর আগে ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ওই ইউনিয়নের গোবিন্দপুর এলাকায়।
খোঁজ নিয়ে জানাযায়, সদরের পাঁচগাছী ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় ৩৬ বছর বয়সী এক নারী মারা গেছেন। স্থানীয় কবর স্থানে মৃত নারীর কবর খুড়তে বেরিয়ে আসে সাদা কাপড় দিয়ে মোড়ানো একটি পুতুল ও কয়েকটি তাবিজ। স্থানীয় লোকজন বলছেন, কাউকে জাদু করার জন্য হয়তো এসব করা হয়েছে।
এতে আমরা আতংকিত হয়ে পড়েছি।
স্থানীয় মিজানুর রহমান নামের এক স্কুল শিক্ষক তার ফেসবুকে লিখেছেন কবরস্থানে কবর খুড়তে মাটির পুতুলের বুকে তিনটি তাবিজসহ সাদা কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। এগুলো কিসের হতে পারে?
এ বিষয়ে ওই শিক্ষক বলেন, কবরস্থানে খবর খুড়তে বেরিয়ে আসে সাদা কাপড় দিয়ে মোড়ানো একটি পুতুল ও কয়েকটি তাবিজ। তা দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধারনা করা হচ্ছে কবিরাজি ও জাদু করার জন্য এমনটা হয়তো কেউ করেছেন। এ ঘটনায় এলাকায় জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, গতকাল আমার এলাকায় এক নারী ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে। কবরস্থানে তারই কবর খুড়তে মাটির নিচ থেকে বেরিয়ে আসে সাদা কাপড় দিয়ে মোড়ানো একটি পুতুল, অনেক কাগজ ও কয়েকটি তাবিজ। এ ঘটনায় এলাকার মানুষজন আতংকিত হয়েছে। এলাকার সকলের প্রশ্ন কবরস্থানে এমনটা কি কারনে হতে পারে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park