সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামির জামিন, ফুলের মালায় রাজকীয় ভাবে বরণ।

  • আপডেট সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১০৭ বার পঠিত

মোখলেছ ইসলাম

লক্ষ্মীপুরে আলোচিত  যুবলীগ নেতা আবদুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব ইমাম হত্যা মামলার অন্যতম আসামি দেওয়ান ফয়সাল জামিনে মুক্ত হয়েছেন।

সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় তার গলায় ফুলের মালা পড়িয়ে রাজকীয় মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে বরণ করে নেয় নেতাকর্মীরা।

রাত সাড়ে ৮ টার দিকে ফয়সালের বড় ভাই রামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু বিষয়টি নিশ্চিত করেছেন।

ফয়সাল রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহবায়ক। জোড়া খুন মামলায়া গ্রেফতারের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে দল থেকে তাকে বহিষ্কার করে জেলা কমিটি।

দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু বলেন, ১৫ দিন আগে উচ্চ আদালত ফয়সালকে স্থায়ী জামিন দিয়েছেন। জামিনের আদেশ লক্ষ্মীপুর কারাগারে পৌঁছতে সময় লেগেছে। সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা কারগার থেকে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। পরে নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন দিয়ে রামগঞ্জের পানপাড়া বাজার থেকে তাকে বরণ করে নেন। মামলায় লক্ষ্মীপুর আদালতে গিয়ে ফয়সাল নিয়মিত হাজিরা দেবে।

তিনি আরও বলেন, আমার ভাই দীর্ঘদিন রাজনীতির সঙ্গে জড়িত আছে। তার বিরুদ্ধে রামগঞ্জ থানায় একটি জিডিও নেই। তবে সে বন্ধু পরায়ন। বন্ধুত্বের টানে সে বশিকপুর যাওয়া আসা করতো। ঘটনার দিন তার মোটরসাইকেলটি নষ্ট হয়ে যায়। এতে সে মোটরসাইকেলটি নাগেরহাট বাজারের পাশে রেখে আসে। পরে নোমান ও রাকিব হত্যা মামলায় তাকে আসামি করা হয়। উচ্চ আদালতের মাধ্যমে তাকে জামিনে মুক্ত করে এনেছি। আমার ভাই খুনের সঙ্গে জড়িত নয়।

প্রসঙ্গত, চলতি বছরের ২৫ এপ্রিল রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দারবাজার এলাকায় জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিবকে গুলি করে হত্যা করা হয়। পরদিন রাতে নিহত নোমানের বড় ভাই ও বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বাদী হয়ে ৩৩ জনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম জিহাদীকে প্রধান করে ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫ জনকে আসামি করা হয়।

ঘটনার পর ১ মে র‍্যাব ১১ মামলার ৩ নম্বর আসামি দেওয়ান ফয়সালকে ঠাকুরগাঁও থেকে গ্রেফতার করে পুলিশ। পরদিন রাতে লক্ষ্মীপুর আদালতে  হত্যার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন বলে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন। ৪ মে তাকে স্বেচ্ছাসেবক লীগের পদ থেকে বহিষ্কার করে জেলা কমিটি। ঘটনার পর থেকে বিভিন্ন সময় এ মামলায় ১৮ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে মামলার প্রধান আসামি সন্ত্রাসী বাহিনী প্রধান আবুল কাশেম জিহাদী ধরা ছোঁয়ার বাইরে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park