বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আইনশৃংখলা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ সভা অনুষ্টিত।

  • আপডেট সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৫ বার পঠিত

মোঃ মাসুদ রানা,বিশেষ প্রতিনিধিঃ

কালীগঞ্জ উপজেলায় আইনশৃংখলা,সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিতে পরিষদের সভাকক্ষে অনুষ্টিত সভাতে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির সিদ্দিকী ঠান্ডু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব।
সভাতে কমিটির সদস্যগন বর্তমানে উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে বলেন, শহরের কিছু ছিচকে চুরির প্রবনতা দেখা যাচ্ছে। এসব প্রতিরোধে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপ প্রয়োজন। এছাড়াও বাজারে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধে বাজারে অভিযান অব্যাহত রাখতে প্রশাসনের প্রতি আহব্বান জানান। সেই সাথেই আগামী দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষে প্রশাসনের পক্ষ থেকে উপজেলার সকল জনপ্রতিনিধিদের আচরনবিধি মেনে চলার আহব্বান জানানো হয়।
সভায় অন্নান্য সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ইউপি চেয়ারম্যান ওহিদুল ইসলাম অদু, মহিবুল ইসলাম মন্টু, আলাউদ্দিন আল আজাদ, নাছির চৌধুরী, কালীগঞ্জ থানার এস আই ইকবল হোসেন, ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ ও মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম প্রমুখ। এছাড়াও সভাতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ শিক্ষা প্রতিষ্টানের প্রধানগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park