বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

বিজয় দিবস উপলক্ষে ভোমরা ইমিগ্রেশনের সাথে ভারতের বিএসএফ ও ইমিগ্রেশন কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময়।

  • আপডেট সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৬ বার পঠিত

মোঃ আহাজ উদ্দীনঃ সাতক্ষীরাঃ

মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, ঘোজাডাঙ্গা কাস্টমস, সিঅ্যান্ডএফ এজেন্ট ও ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তারা শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশনে কর্মরত পুলিশ কর্মকর্তাদের।

শনিবার (১৬ ডিসেম্বর) ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের কাছে সীমান্তের মেইন পিলার ৩ বরাবর দুদেশের সীমান্তের জিরো লাইনে দাঁড়িয়ে উভয় দেশের পুলিশ ও বিএসএফ কর্মকর্তাদের মাঝে এ শুভেচ্ছা বিনিময় হয়।
 
এসময় সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মাজরিহা হোসাইন ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফের কোম্পানি কমান্ডারের হাতে মিষ্টি তুলে দেন। পরে তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। 

এসময় সেখানে উপস্থিত ছিলেন ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের উপপরিদর্শক এসআই শেখ জুয়েল আহম্মেদ, এসআই সুজিত কুমার, পুলিশ সদস্য জাহিদুর রহমানসহ দুদেশের পুলিশ, সিঅ্যান্ডএফ, বিএসএফ ও কাস্টমস কর্মকর্তারা। 

ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক মাজরিহা হোসাইন বলেন, ‘বিভিন্ন দিবস ও উৎসবে আমরা একে অপরের মাঝে এধরনের শুভেচ্ছা বিনিময় করি। এতে করে দুদেশের সীমান্তে দায়িত্ব পালনরত সবার মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park