সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কেরানীগঞ্জ ১’শ টাকার জন্য যুবককে খুন, খুনী গ্রেফতার।

  • আপডেট সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

ঢাকার কেরানীগঞ্জে মাত্র ১’শ টাকার জন্য যুবককে হত্যা করা হয়েছে । নিহতের নাম টুটুল দেওয়ান (২৮)। সে পটুয়াখালী জেলাধিন বাউফল উপজেলার সুলতানাবাদ গ্রামের মৃত আশরাফ দেওয়ানের পুত্র। টুটুল বর্তমানে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী বাঁকাচরাইল এলাকার আনসার হাজির বাড়িতে ভাড়ায় বসবাস করত।
মঙ্গলবার (১৯-ই ডিসেম্বর) রাত আনুমানিক আটটায় বর্তমান বসবাসরত ভাড়া বাসার ভিতরেই এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত টুটুল ও শামীম পাশাপাশি ঘরে ভাড়ায় বসবাস করে শ্রমিকের কাজ করত। বেশ কিছুদিন আগে টুটুল প্রতিবেশী ভাড়াটে শামীমের কাছ থেকে ৩০০ টাকা ধার নেয়। এর মধ্যে সে ২০০ টাকা পরিশোধ করলেও বাকি ১০০ টাকা পরিশোধ না করায় গতকাল রাতে টাকা চাইতে গেলে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে শামীম উত্তেজিত হয়ে পাশে থাকা কেচি দিয়ে টুটুলের বুকের উপর আঘাত করে। স্থানীয়রা তাৎক্ষণিক টুটুলকে উদ্ধার করে মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে দশটায় টুটুল মারা যায়।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা কামাল জানান, নিহতের লাশ ময়নাতনদের জন্য মর্গে রাখা হয়েছে এবং ঘাতক শামীমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park