বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

কুড়িগ্রামে ছাত্রী ধর্ষণ মামলায় কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২০০ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক,

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় অভিযুক্ত মোঃ আবুল হাসেম (২২) নামের এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২১ডিসেম্বর) সকালে গ্রেফতারকৃত কলেজ ছাত্রকে জেলহাজতে প্রেরণ করে এবং ভিকটিম স্কুল ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ।

মামলার এজাহার সুত্রে জানা যায়, ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের আব্দুর রহমান ইট ভাটায় কাজ করার কারনে বাড়ীতে থাকেন না। তার স্ত্রী চায়না বেগম বসত ঘরের এক পাশে মুদি দোকান দিয়ে দোকান পরিচালনা করেন।
গত মঙ্গলবার চায়না বেগম দোকান বন্ধ রেখে স্বামীর দেখা করতে যান। সেখান থেকে ফিরতে রাত হয়ে যায়। বাড়ীতে তার মেয়ে উপজেলার গংগারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী রহিমা খাতুন (১৪) একাকী ছিলেন।

এই সুবাদে একই গ্রামের আবু তালেব শেখের ছেলে কাশিপুর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবুল হাসেম (২২) রাত এগারো টার দিকে দোকানে সিগারেট নেয়ার জন্য ডাকাডাকি শুরু করে। সিগারেট দেয়ার জন্য দরজা খোলামাত্র হাসেম ঘরে ঢুকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করতে থাকে। কিছুক্ষণ পর চায়না বেগম বাড়ীতে ফিরে দরজা খোলার জন্য মেয়েকে ডাকলে ধস্তাধস্তির শব্দ শুনতে পান।
পরে চায়না বেগমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ধর্ষককে হাতেনাতে আটক করে বেধে রাখে।
ঘটনার পর আপোষ মিমাংসার জন্য স্থানীয় মাতব্বররা বুধবার সারাদিন ওই পরিবারের উপর চাপ প্রয়োগ করে ব্যর্থ হয়। পরে বাড়ীতে এসে আব্দুর রহমান জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে সাহায্যের আবেদন করেন। ৯৯৯ থেকে খবর পেয়ে বুধবার রাত দশটার দিকে ফুলবাড়ী থানার পুলিশ ভিকটিমকে উদ্ধার করে এবং ধর্ষককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে ভিকটিমের বাবা আব্দুর রহমান বাদী হয়ে রাতেই ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় মামলা রেকর্ড করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে কুড়িগ্রাম জেলহাজতে এবং ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park