
নিজস্ব প্রতিবেদকঃ
ছান্দসিক সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠী রংপুর এর প্রতিষ্ঠাতা বর্ষীয়ান কবি নূরুল ইসলাম কাব্যবিনোদের ১১৬ তম জন্মদিন ও সংগঠনের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার বিকেলে শাপলা চত্বরস্থ মিলান রুফটপ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে কবিতা উৎসব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় লেখক পরিষদের সভাপতি সাস্কৃতিক ব্যক্তিত্ব কাজী মো. জুননুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, কবি নূরুল ইসলাম কাব্যবিনোদ পরিবারের সদস্য রশিদুস সুলতান বাবলু, উপদেষ্টা কবি বাদল রহমান, কবি জোসেফ আকতার। ছান্দসিক সভাপতি রেজাউল করিম মুকুলের সভাপতিত্ব অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- নারী নেত্রী ইরা হক, কবি ও গল্পকার এস এম সাথী বেগম, কবি ও গবেষক ড. নাসিমা আকতার, বিভাগীয় লেখক পরিষদ রংপুর এর সাধারণ সম্পাদক জাকির আহমদ, কবি এম এ শোয়েব দুলাল, কবি মজনুর রহমান, অধ্যক্ষ বেলাল আহমেদ, মৌচাক সম্পাদক রেজাউল করিম জীবন, আব্দুল কুদ্দুস, আসহাদুজ্জামান মিলন, আতাউর রহমান তুহিন, মেহেদী হাসান শাপলা।
উৎসবে কবিতা পাঠ করেন-
শরিফুল আলম অপু, হেলেন আরা সিডনি, মাহমুদ নাসির, সুফি জাহিদ হোসেন, মুরাদুজ্জামান হাবিব, নাহিদ শারমিন শান্তা, তাপস মাহমুদ, সাহিনা সুলতানা, লায়লা শিরিনা, জান্নাতুল মাওয়া, ময়নুল ইসলাম, অহিদুল ইসলাম, সৌরভ আল হাসান, অনিরুদ্ধ, অঙ্কনা জাহান, খন্দকার মাজফুজার রহমান, আফরোজা বেগম, নাসরিন নাজ, মুহম্মদ খালিদ সাইফুল্লাহ, মোকাদ্দেস এ রাব্বি, শ্রাবণ বাঙালী
কবিতা আবৃত্তি করেন- কবি ও আবৃত্তিকার রেজিনা সাফরিন, ছোট্ট মনি সুমাইয়া সিফাত শুধু, সরকার মোহাম্মদ তফাজ্জল হোসেন, রাজিয়া সুলতানা রিমি, অনিকা চৌধুরী নিয়ন, মুস্তাফিজ রহমান, খন্দকার লাইবা হক স্নেহা,
গান পরিবেশন করেন- জিয়াউল আলম ফারুকী ও বেলাল হোসেন রতন।
ছান্দসিক সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর ২০২৩-২৫ এর নবগঠিত কার্যকরী কমিটি ঘোষণা, সদ্য বিদায়ী সভাপতি বিশিষ্ট লেখক ও ইতিহাস গবেষক রেজাউল করিম মুকুল এর বিদায়ী সংবর্ধনা ক্রেস্ট, শাল চাদর প্রদান ও ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত করা হয়। এছাড়াও কেক কেটে সংগঠনের৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
অনুষ্ঠান উপস্থাপনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সোহানুর রহমান শাহীন ও সাহিত্য সম্পাদক সেলিনা সাত্তার শেলী।