সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বিজয়ী হয়ে সম্মাননা স্মারক ও সনদ পেলেন আবিদ আজাদ।

  • আপডেট সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৮০৩ বার পঠিত

সোহাগ হাসান (রানা)

গত ০৯/১২/২০২৩ ইং তারিখ কেরানীগঞ্জের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লন্ডন স্কুল অব ইংলিশ (London School of English)
কতৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন কেরানীগঞ্জ মডেল থানাধীন, মিডৌ স্কলাস্টিক স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণীর ছাত্র, মোঃ আবিদ আজাদ।
আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায়, ঢাকা মেট্রোপলিটন এলাকার স্বনামধন্য সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা স্বতঃস্ফূর্ত ভাবে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

নব্বই (৯০) টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের, (Little Artist Art Competition) পরীক্ষা গত ০৯/১২/২০২৩ ইং তারিখ (London School of English) স্কুলের আয়োজনে অনুষ্ঠিত হয়।
উক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৯০ (নব্বই) টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের চিত্রাঙ্কন পরীক্ষায় অংশ গ্রহণকারী সকল ছাত্রছাত্রীদের চিত্রাঙ্কন খাতা, দীর্ঘ ১৪ দিন পরীক্ষক মহোদ্বয়রা সকল বিষয় যাচাই বাচাই শেষে মেধাভিত্তিক ভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করেন।

আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় মেধা ভিত্তিক তালিকা অনুসারে পরীক্ষায় অংশগ্রহণকারী মেট্রোপলিটন এলাকার স্বনামধন্য নব্বইটি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে আবিদ আজাদ অত্যন্ত দক্ষতা ও গৌরবের সহিত দ্বিতীয় স্থান অধিকার করেছে।
গত ২৩/১২/২০২৩ ইং তারিখ সকাল ১১.০০ ঘটিকার সময় , জাতীয় জাদুঘর ঢাকার অডিটোরিয়াম হলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত মডেল তারকা অপি করিম।

বর্ণাঢ্য অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডঃ মুহম্মদ জাফর ইকবাল, কথাসাহিত্যিক ও বিজ্ঞান কল্পকাহিনী লেখক, কলাম লেখক, ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মডেল তারকা অপি করিম সহ আরো বিশিষ্ট জ্ঞানী ও গুণীজন ব্যক্তিত্য।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করা আবিদ আজাদের গর্বিত বাবা একজন পুলিশ অফিসার।
কেরানীগঞ্জ মডেল থানার সুযোগ্য পুলিশ অফিসার এস,আই, আজাদ।
আবির আজাদের বাবা, এস,আই, আজাদের সাথে তাহার ছেলের এরকম সাফল্যের বিষয়ে
অনুভূতি কি জানতে চাইলে তিনি বলেন,

বাংলাদেশের ঐতিহ্যবাহী গৌরবময় জাতীয় জাদুঘর, ঢাকার অডিটোরিয়াম হলে বর্ণাঢ্য অনুষ্ঠানে, বাংলাদেশের প্রখ্যাত গুণী ও জ্ঞানী ব্যক্তি মহোদয় এবং বিশিষ্ট কলামিস্ট ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি মহোদয়ের হাত থেকে সম্মাননা স্মারক হিসেবে পুরস্কার নেওয়া সত্যি অনেকটা ভাগ্যের ব্যাপার।
সবাই আমার ছেলে আবিদ আজাদের জন্য দোয়া করবেন।
আবিদ আজাদ যেন বড় হয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park