বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

কুড়িগ্রামে বিএনপি পন্থী আইনজীবীদের আদালত বর্জন ও কর্মসূচী পালিত।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ২০৩ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক
কুড়িগ্রাম প্রতিনিধিঃ

পুনঃপ্রতিষ্ঠা এবং ন্যায়বিচারের দাবিতে সোমবার (১ জানুয়ারি) আদালত বর্জন করেছেন কুড়িগ্রামের বিএনপি পন্থী আইনজীবীরা। নির্বাচন বর্জন, গণতন্ত্র ও আইনের শাসন তারা আগামী ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের পাশাপাশি লিফলেট বিতরণ করবেন। সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং ইউনাইটেড ল-ইয়ার্স কাউন্সিলের আয়োজনে কুড়িগ্রাম জজকোর্ট আদালত চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় আইনজীবীরা একত্রিত হয়ে নির্বাচন বর্জনের স্লোগান দেন।
এ কর্মসূচীতে আইনজীবী নেতারা অভিযোগ করে বলেন, বর্তমানে দেশের কোথাও ন্যায়বিচার নেই।
আদালতগুলোতে বিরোধীদলের নেতাকর্মীদের অন্যায়ভাবে সাজা দেওয়া হচ্ছে। জামিন না দিয়ে অন্যায়ভাবে কারাগারে পাঠানো হচ্ছে। আমরা এসব অন্যায়ের প্রতিবাদে সারা দেশে আদালত বর্জনের ডাক দিয়েছি। দলমত নির্বিশেষে আইনজীবীরা আমাদের ডাকে সাড়া দিয়ে শুনানিতে অংশ নিচ্ছেন না।
আইনজীবীরা বলেন, নেতাকর্মীদের সাজা দিতে রাত পর্যন্ত সাক্ষ্যগ্রহণের নজিরস্থাপন করা হয়েছে। বিচারপ্রার্থীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। এসবের প্রতিবাদের অংশ হিসেবে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা আদালত বর্জন করেছি।
অবস্থা নকর্মসূচীতে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উপদেষ্টা এডভোকেট ছাহের উদ্দিন মিয়া, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি এডভোকেট আব্দুল কাশেম, সাধারণ সম্পাদক এড্ বজলুর রশীদ, এড্ আশরাফ আলী সহ ইউনাইটেড ল- ইয়ারর্সের আইনজীবী নেতারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park