সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পাল্টা পাল্টি অভিযোগ ও নানা প্রতিশ্রুতির মধ্য দিয়ে চলছে পটুয়াখালী ৪ আসনের নির্বাচনি প্রচারণা।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪
  • ১৬৮ বার পঠিত

মোঃ মনিরুজ্জামান তালুকদার।
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১১৪ পটুয়াখালী ৪( কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা,এবং মহিপুর থানা) আসনে প্রার্থী ও সমর্থকের মধ্যে পাল্টা পাল্টি অভিযোগ ও নানা প্রতিশ্রুতি মধ্য দিয়ে চলছে ভোটারদের কাছে ভোট প্রার্থনা।
১ লা জানুয়ারি ২০২৪ রোজ সোমবার কলাপাড়া উপজেলারi লালুয়া বানাতি বাজারে নৌকা ও ঈগল প্রতীকের উঠান বৈঠক ও পথসভা হয়েছে।
বানাতী বাজার পুরান গরুর হাটে হয়েছে নৌকা প্রীতিকের পথসভা। —— সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী ৪ আসনের বর্তমান সাংসদ অধ্যক্ষ মহিবুর রহমান। সভায় আর-ও বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃশহিদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনজুরুল আলম লিপন মৃধা। কলাপাড়া পৌর ব্যাবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি ও আওয়ামীলীগের নেতা দিদারুল আলম মাসুম বেপারী।
বক্তব্যে প্রধান অতিথি আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রীতিকের প্রার্থী অধ্যক্ষ মহিবুর রহমান বলেন ঈগল প্রতীকের প্রার্থী ও সমর্থক বলেন মহিব মিয়া ভালোনা। কেন ভালো না? মহিব্বুর রহমান এম পি থাকা ৫ বছরে কলাপাড়ার চাঁদাবাজি,শালিশ বানিজ্য,
জমিদখল বন্ধ করেছে তাই তাদের বুকে বড় জালা। কেন জালা মহিব মিয়া শালিশ বানিজ্য করতে দেয় নাই জমি দখল করতে দেয়নাই তাই তারা বিরোধিতা করছে। তবে আমি বিশ্বাস করি একজন মানুষ যদি বঙ্গবন্ধুকে ভালোবাসে একজন মানুষ যদি শেখহাসিনাকে ভালোবাসে একজন মানুষ যদি নৌকাকে ভালোবাসে সে কোনদিন নৌকার বাহিরে যেতে পারে না। তিনি আরও বলেন,কলাপাড়ার মানুষ আমি এমপি নির্বাচিত হওয়ার পরে শান্তিতে ছিল। তাই আপনারা যদি পুনরায় ভালো থাকতে চান, শান্তিতে থাকতে চান তবে আবারও নৌকা মার্কায় শেখহাসিনার পছন্দের প্রার্থী মহিব্বুর রহমান কে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। আওয়ামীলীগের প্রতীক নৌকা,
ঈগল প্রতীক নিয়ে যদি কেহ আওয়ামীলীগ দাবী করেন, তিনি আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক কিছু ই না, তিনি ভূয়া।
অপর দিকে একই দিন কলাপাড়া উপজেলার লালুয়া বানাতি বাজার পায়রা বন্দর রোডে কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও তিন বারের নির্বাচিত সাবেক সাংসদ ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহবুবর রহমান তালুকদারের ঈগল প্রতীকের পথসভা অনুষ্ঠিত হয়। মিয়া মোঃ চান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী ৪ আসনের ঈগল প্রতীকের প্রার্থী আলহাজ্ব মাহবুবর রহমান তালুকদার। তিনি বলেন আমি ১৫ বছর এমপি ও ৫ বছর প্রতিমন্ত্রী ছিলাম। আমার সময় আমার নির্বাচনী এলাকায় পায়রাবন্দর,তাপবিদ্যুৎ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ব্রিজ কালভার্ট ও সেতু নির্মাণ করেছি।এলাকায় অনেক উন্নতি করেছি।আমাকে আবারও নির্বাচিত করলে কলাপাড়া উপজেলাকে জেলায় রুপান্তরিত করবো ইনশাআল্লাহ।
সভায় আর-ও বক্তব্য রাখেন কলাপাড়া আওয়ামীলীগের সহ-সভাপতি ও কলাপাড়া পৌরসভার সাবেক মেয়র, কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রাকিবুল আহসান, তিনি বলেন আমরাও আওয়ামীলীগ করি,আমরাও বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনাকে অনুসরণ করি,আমরা আওয়ামীলীগের বিরোধী না পটুয়াখালী ৪ আসনে নৌকায় দুর্বৃত্ত উঠেছে তাই শুধু নৌকার দুর্বৃত্ত তাড়িয়ে নৌকার মাঝি পরিবর্তন করার জন্য আমরা নির্বাচনে বিরোধিতা করতেছি।সভায় আরও বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম। লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন (তপন) বিশ্বাস প্রমুখ।
আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দিয়ে যাচ্ছে প্রার্থী ও সমর্থকদের।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park