সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কুড়িগ্রামের ৪টি আসনের প্রার্থী বিজয়ী

  • আপডেট সময় : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪
  • ৩০৮ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক,
কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার নির্বাচনী ৪টি আসনের মধ্যে বে-সরকারিভাবে ফলাফলে দুটি আসনে আওয়ামীলীগের নৌকা, একটিতে জাতীয় পার্টির লাঙ্গল মার্কা এবং একটি আসনে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কা বিজয়ী হয়েছে। রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ রোববার রাতে কন্ট্রোল রুম থেকে এ ফলাফল ঘোষণা করেন।
এ ফলাফলে জানাযায়, কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) আসনে ২৮ হাজার ২৬৭ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী এ কে এম মোস্তাফিজুর রহমান লাঙ্গল মার্কা। তার প্রাপ্ত ভোট ৮৮ হাজার ২৩ ভোট। তার নিকটতম প্রার্থী জাকের পার্টির মো: আব্দুল হাই গোলাপফুল মার্কা পেয়েছেন ৫৯ হাজার ৭৫৬ ভোট।
কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট) আসনে ৫৫ হাজার ১৭৫ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ডাঃ হামিদুল হক খন্দকার ট্রাক মার্কা। তার প্রাপ্ত ভোট এক লাখ ২ হাজার ১২০ ভোট। নিকটতম প্রার্থী জাতীয় পার্টির পনির উদ্দিন আহমেদ লাঙ্গল মার্কা নিয়ে পেয়েছেন ৪৬ হাজার৯৪৫ ভোট।
কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে ১৭ হাজার ৮৫২ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের সৌমেন্দ্র প্রসাদ পান্ডে নৌকা মার্কা। তারপ্রপ্ত ভোট ৫৩ হাজার ৩৬৭ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী ডাঃ আক্কাছ আলী সরকার ট্রাক মার্কা নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ৫১৫ ভোট।
কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) আসনে ৭৩ হাজার ৯৭৪ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন
আওয়ামীলীগের তরুণ প্রার্থী অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ নৌকা মার্কা নিয়ে। তার প্রাপ্ত ভোট ৮৬ হাজার ৬৫৮। এ আসনে নিকটতম প্রার্থী আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোঃ মজিবুর রহমান বঙ্গবাসী ঈগল মার্কা। তার প্রাপ্ত ভোট ১২ হাজার ৬৮৪।
উল্লেখ্য, জেলায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়ায় সুষ্ঠুভাবে নির্বাচন শেষ হয়েছে। এসময় কুড়িগ্রামে আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে কাজ করেছেন সেনাবাহিনী ও পুলিশসহ মোট ১১ হাজার আইনশৃঙ্খলা বাহিনী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park