
মোঃ নুর হোসেন রিপনঃ
রামগঞ্জ সংবাদদাতা :লক্ষীপুরের রামগঞ্জে নাশকতার মামলায় পৌর বিএনপির যুগ্ম আহ্বাবয়ক আওরঙ্গজেব বাবলুকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সোনাপুর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বিএনপি নেতা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কলচমা গ্রামের কাসেম মাস্টার বাড়ির বাসিন্দা। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বাবয়ক।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান এ বিষয়ে জানান, নাশকতার মামলায় আওরঙ্গজেব বাবলুকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় আরও কয়েকজনকে এর আগে গ্রেপ্তার করা হয়। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।