সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মোল্লাহাটে আধা মণ গাঁজা সহ দুই মাদক কারবারি আটক।

  • আপডেট সময় : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
  • ১৫০ বার পঠিত

মোঃ জুয়েল খান
নিজস্ব প্রতিবেদক:

বাগেরহাটের মোল্লাহাটে আধা মণ গাঁজা সহ নোমান সরকার (২৩) ও রাকিব হোসেন(২০) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে বাগেরহাট ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল ৩.৪০ টায় উপজেলার দেড়বোয়ালিয়া এলাকায় ঢাকা – খুলনা মহাসড়কে কমফোর্ট পরিবহনে তল্লাশি চালিয়ে এ বিপুল পরিমাণ গাঁজা সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

হাতে নাতে আটক নোমান সরকার (২৩) বাগেরহাট জেলার রামপাল থানাধীন সিঙ্গার বুনিয়া গ্রামের হালিম সরকারের ছেলে এবং রাকিব হোসেন (২০) লক্ষীপুর জেলার রায়পুর থানাধীন সাইচা দালাল বাজার গ্রামের ফরিদ ভূঁইয়ার ছেলে।

বাগেরহাট ডিবির ওসি স্বপন কুমার জানান, পূর্ব থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযানটি চালিয়েছি, ২০ কেজি গাঁজা ব্যাগের ভিতর সুন্দর করে পেচিয়ে গাড়ির বক্সে রাখা ছিল । এ অভিযানে দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয় বাগেরহাট ডিবি পুলিশ। আসামিদের নাম : (১)নোমান সরকার (২৩) পিতা হালিম সরকার, গ্রাম : সিঙ্গার বুনিয়া, থানা:রামপাল জেলা: বাগেরহাট এবং অন্য আসামি (২)রাকিব হোসেন(২০) পিতা ফরিদ ভূঁইয়া, গ্রাম সাইচা দালাল বাজার, থানা রায়পুর লক্ষীপুর। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্যের আইন অনুযায়ী। মামলার প্রস্তুতি চলছ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park