বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

বাউফলে ২০ হাজার ৯৮০টাকা সহ ৬ জুয়াড়ি গ্রেফতার।

  • আপডেট সময় : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১৫২ বার পঠিত

হৃদয় চন্দ্র শীল
পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় জুয়া খেলার সময় জুয়াড় টাকা সহ ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।২৬.০১.২৪ইং তারিখ রোজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার ১১নং দাসপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামে অভিযান চালিয়ে নগদ ২০ হাজার ৯৮০ টাকা সহ ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
আটককৃত ৬ জনকে শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটক ব্যাক্তিরা হলেন, উপজেলার কালাইয়া গ্রামের বদু দাসের ছেলে কিশোর দাস (২৫),দাসপাড়া গ্রামের আজাহার প্যাদার ছেলে মো. বেল্লাল হোসেন (৪২), দুলাল মালকারের ছেলে মো. নুরুন্নবী (৩৮),কাঞ্চন সরদারের ছেলে মো. বাবুল সরদার (৩৬), মো. শাহজাহান মুন্সির ছেলে মো. বাহাদুর (৩৬) এবং নওমালা গ্রামের মো. আমির হোসেন পঞ্চায়েতের ছেলে মো. জুলহাস পঞ্চায়েত (৩৭)।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমরান খানের নেতৃত্বে পুলিশের একটি দল দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে দাসপাড়া গ্রামের বাবুল আকনের ক্ষেত থেকে জুয়া খেলার সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) শোনিত কুমার গায়েন সত্যতা নিশ্চিত করে বলেন,‘তাঁরা সবাই পেশাদার জুয়াড়ি। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park