বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

কুড়িগ্রাম উলিপুর থেতরাই ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তদন্ত।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪
  • ১২১ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক ,
কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের উলিপুর উপজেলা থেতরাই ০১নং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, এর বিরুদ্ধে ১১জন মেম্বারদের অনাস্থা প্রস্তাবে অভিযুক্ত হয়েছে।

মেম্বারদের অভিযোগের প্রেক্ষিতে গত ২৮তারিখ রবিবার দুপুরে থেতরাই ইউনিয়ন পরিষদ‌ ভবন হলরুমে‌ তদন্ত কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রমে উলিপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তারিফুর রহমান, ও‌ তার সহযোগীবৃন্দ‌ তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। তিনি বলেন, সঠিক ও সত্য প্রমাণ পাওয়ার জন্য, আবারো মেম্বারদেরকে আমি সময় প্রদান করেছি, এই সময়ের ভিতরে প্রমাণাদি পেলে তদন্ত সঠিকভাবে হবে ইনশাআল্লাহ ।কার্যক্রমে সহযোগীতা করেন দলদলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, এবং গুনাইগাছ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোখলেসুর রহমান ।
থেতরাই ইউনিয়ন পরিষদের ১১জন মেম্বারসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা তদন্তে অংশ গ্ৰহন করে।
সকলে ই চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে নানামুখী বক্তব্য প্রদান করেন। স্থানীয় হাজারো মানুষ সঠিক তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা উলিপুর উপজেলা মৎস্য কর্মকর্তার নিকট জোরালো দাবি তুলে ধরেছেন। এ ঘটনায় শত চেষ্টা করেও চেয়ারম্যান মোঃ আতাউর রহমানের কোন মন্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park