সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মিরপুর বিআরটিএ দুদকের বিশেষ অভিযান আটক দুই।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪
  • ২৮২ বার পঠিত

সুমন খান:
নিজস্ব প্রতিবেদকঃ

বিআরটিএ কার্যালয়ে গ্রাহক সেজে যা দেখলেন দুদক কর্মকর্তারা
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মিরপুর কার্যালয়ে অভিযান চালিয়ে কর্মী, দালাল ও আনসারসহ তিনজনকে জিজ্ঞাসাদের আওতায় এনেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে গ্রাহক সেজে দুদক কর্মকর্তারা এ অভিযান চালান। অভিযানে সম্পৃক্ততা পাওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। আব্দুর রশিদ (২৭)ও রাসেল দুই মাসে বিনাশ্র কারাদণ্ড করা হয়।
দুদক কর্মকর্তারা জানান, সকালে গ্রাহক সেজে বিআরটিএ কার্যালয়ে আসেন তারা। এ সময় মালিকানা পরিবর্তনের কথা বললে এক দালাল ৩৬ হাজার টাকার বিনিময়ে মালিকানা পরিবর্তন করিয়ে দেয়ার আশ্বাস দেন। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদের আওতায় নেয়া হয়।
আগে থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মাস্টাররোলে কর্মরত এক কর্মীর কাছে গিয়ে তার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের সন্ধান পান দুদক কর্মকর্তারা। এতে তাকেও জিজ্ঞাসাবাদে আওতায় আনা হয়।
দালালদের দৌরাত্ম্য কমাতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) মিরপুর কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার ও মঙ্গলবার (২৮ও ৩০ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে এনফোর্সমেন্ট ইউনিট এ অভিযান চালায়। এছাড়াও চারটি সরকারি দফতরে দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চিঠি দিয়েছে সংস্থাটি। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক জানায়, দালালদের দৌরাত্ম্য ও গ্রাহক হয়রানির অভিযোগে মঙ্গলবার (৩০ জানুয়ারি) মিরপুর বিআরটিএর ঢাকা মেট্রো সার্কেল-১ অফিসে দুদকের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান চালিয়েছে। এ সময় এনফোর্সমেন্ট টিমের সদস্যরা গ্রাহক সেজে সেবা নিতে চাইলে দালালদের আনাগোনা দেখতে পান। এছাড়া একাধিক দালাল তাদের পরিচিত বিআরটিএর সংশ্লিষ্ট স্টাফদের দিয়ে কাজ করিয়ে দেওয়ারও আশ্বাস দেন। এনফোর্সমেন্ট টিমের সদস্যরা একজন দালালকে হাতেনাতে ধরেন। তার বিরুদ্ধে বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইঞ্জিনিয়ারিং শাখার পরিচালককে অনুরোধ করেন। পরে ওই দালালকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করা হয়।

এছাড়া দুদক টিম সংশ্লিষ্ট শাখাগুলোর কর্মকর্তাদেরকে বিআরটিএ-তে বহিরাগত দালাল প্রবেশের বিষয়ে সতর্ক করেন। দালাল ও তাদের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে দুদক টিমকে আশ্বস্ত করে ইঞ্জিনিয়ারিং শাখার পরিচালক। অভিযানের সময় সংগৃহীত তথ্য ও রেকর্ডপত্র যাচাই করে কমিশন বরাবর প্রতিবেদন দেবে এনফোর্সমেন্ট ইউনিট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park