বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

সাতক্ষীরায় ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে অভিযান, ভূয়া ডাক্তারসহ লাইসেন্স না থাকায় তিনজনের কারাদন্ড ও জরিমানা সাতক্ষীরা।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১০৯ বার পঠিত

শাহেদ উল্লাহ শাহেদ
বিশেষ প্রতিনিধি:

শহরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভূয়া ডাক্তারসহ তিনজনকে কারাদন্ড ও একইসাথে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া একটি ক্লিনিককে সিলগালা করা হয়েছে। মঙ্গলবার দূপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হোসেনের নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এসময় সদর হাসপাতাল মোড় এলাকায় শেফা ডায়াগনস্টিক সেন্টারে ভূয়া ডাক্তার সেজে প্রতারনার অভিযোগে বিপ্লব কুমার দাসকে ৬ মাস কারাদণ্ড ও প্রতিষ্ঠানটির মালিক আবুবকর সিদ্দিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভ্রাম্যমান আদালত লাইসেন্স না থাকায় আস্থা ডায়াগনস্টিক সেন্টারের মালিক বিশ্বজিত পালকে ১০ দিনের কারাদন্ড এবং প্রতিষ্ঠানটি সিলগালার আদেশ দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হোসেন জানান, সরকারি আদেশে অভিযান চালানো হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি। উল্লেখ্য শেফা ডায়াগানস্টিক সেন্টার এর মালিক আবু বক্কর সিদ্দিক দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম অপরাধ করে আসছে বলে একাধিক সূত্রে জানাযায়। এবিষয়ে একাধিক ভুক্তভোগী এ প্রতিবেদককে বলেন আবু বক্কর শিদ্দিক এর বাড়ি কুষ্টিয়া জেলায় অথচ সে সাতক্ষীরা মানুষের চিকিৎসার নামে প্রতারণা সহ নানান অপরাধ করে পার পেয়ে যায় শুধু তাই নয় সাতক্ষীরা কথিত ক্লিনিক মালিক সমিতির নেতা পরিচয়ে সব সময় নিয়েকে জাহির করে সকল ভুয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক অবৈধ কাজের সৃকিতি দেয় ঐ সিদ্দিক। তার প্রমাণ শরুপ প্রশাসন হাতে নাতে ধরেছে। একটি সূত্রের দাবী এধরনের অভিযান অব‍্যহত থাকলে ভূয়া ডাক্তার এবং নাম সর্বশ্ব ক্লিনিক এর নিকট থেকে অপচিকিৎসা রোধ পাবে সাধারণ মানুষ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park