সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পিরোজপুরে সাবেক ইউপি চেয়ারম্যান হত্যার মামলায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার-৮।

  • আপডেট সময় : বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪
  • ২০৭ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

পিরোজপুরের নেছারবাদ উপজেলার আটঘর কুরিয়ানার সাবেক ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদার হত্যা মামলার প্রধান আসামী আটঘর কুরিয়ানা ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার ও তার সহযোগীদেরসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

আজ বুধবার দুপুরে (৩১ জানুয়ারী) p
পিরোজপুর পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম এক প্রেস ব্রিফিং জানান, এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের স্ত্রী মালা রানী মন্ডল বাদী হয়ে ১৫ জনকে আসামী করে নেছারাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনার পরপরই অভিযান জালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো শংকর সরকার, বাবুল হাওলাদার, তাপস মজুমদার ও স্বাধীন হালদার।

এছাড়া দুপুরে র‌্যাব- ৮ এর উপ-পরিচালক মো: রবিউল ইসলাম এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, র‌্যাব অভিযান চালিয়ে এ হত্যা মামলার প্রধান আসামী ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার সহ তার সহযোগী সুষময় হালদার, জালিস মাহমুদ ও মোঃ আমিনুল ইসলাম কে বাগেরহাটের মোল্লার হাট এলাকা থেকে গ্রেপ্তার করে।

জানাযায়, পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তার কেন্দ্র করে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দাওয়াত কার্ডে ইউপি চেয়ারম্যান মিঠুন হালদারের নাম না থাকা নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদার সাথে বিরোধের সৃষ্টি হয়। এতে মঙ্গলবার সকালে ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার লোকজন নিয়ে কুরিয়ানা বাজারে শেখর কুমার সিকদারের দোকানের কাছে এসে তার উপর হামলা চালায়। হামলায় গুরুত্বর আহত শেখর কুমার সিকদারকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম জানান, এ হত্যা কান্ডের ঘটনায় মামলার পালতক অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। এছাড়া এ ঘটনায় এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন আছে। আর এ ঘটনায় যদি পুলিশের কোন গাফেলতি থাকে তাহলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park