সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কুড়িগ্রামে জমি দখলের সংঘর্ষে একজন নিহত আটক-২।

  • আপডেট সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৭৬ বার পঠিত

রফিকুল ইসলাম
কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধরনী বাড়ী ইউনিয়নের ০১নং ওয়ার্ডের মধ্য বাড়াই পাড়া (কাচু পাড়া) এলাকায় জমি-জমাকে কেন্দ্র করে সংঘর্ষে নূর হোসেন (৬৮) নামের এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা করেছে ।
জমি দখলের উদ্দেশ্যে সেচের পানি দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ঘটে । হত্যার ঘটনায় জরিত আবু জাফর (৫২) ও রানু মিয়া (৩০) নামে দুই জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উলিপুর উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের দিগর মালতিবাড়ী গ্রামের মৃত জনাব উদ্দিনের দুই ছেলে নুর হোসেন ও নুর মোহাম্মদের সঙ্গে প্রতিবেশি সাবেক ইউপি সদস্য শামছুল ইসলাম ও নুরুজ্জামান গংদের ৫৭ শতক জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল শুক্রবার থেকে ওই জমিতে ধানের চারা রোপণ করা নিয়ে উভয় পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছিল। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বিরোধপূর্ণ জমিতে দুই পক্ষ চারা রোপণের জন্য সেচ দিয়ে পানি দিতে যায়। এ সময় নূর হোসেন ও ভাই নূর মোহাম্মদের সঙ্গে সামছুল ইসলাম, নুরুজ্জামান এবং তাদের লোকজনের প্রথমে বাকবিতণ্ড শুরু হয়।
এক পর্যায়ে শামছুল, নুরুজ্জামান, আব্দুল জলিল, মুকুল মিয়া তাদের দলবল নিয়ে নূর হোসেন ও নূর মোহাম্মদকে লাঠিসোটা নিয়ে বেধড়ক মারপিট শুরু করে। তাদের বাঁচাতে নূর হোসেনের স্ত্রী সোবেদা বেগম ও নূর মোহাম্মদের স্ত্রী জোসেফা বেগম এগিয়ে আসলে তাদেরকেও মারধর করা হয়। পরে নূর হোসেনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে এগারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী আরও জনান, মারামারির পর ওই জমিতে ধানের চারা রোপণ করেন দুর্বৃত্তরা। পরে মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে পালিয়ে যান তারা।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, খবর পেয়ে পুলিশ সরেজমিন তদন্ত করেছে। হত্যার ঘটনায় জরিত আবু জাফর (৫২) ও রানু মিয়া (৩০) নামে দুই জনকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park