
মোঃ আল-আমিন ইসলাম
নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকা থানায় ৫০ (পঞ্চাশ ) বোতল ফেনসিডিল সহ ০১ জনকে গ্রেফতার করেছে জলঢাকা থানা পুলিশ।
জেলা পুলিশ সুপার মোঃ গোলাম সবুর, পিপিএম সেবা এর দিক নির্দেশনায় নীলফামারী জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে জলঢাকা থানার চৌকস অভিযান টিম জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোঃ মুক্তারুল আলম এর নেতৃত্বে জলঢাকা থানার অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে গোলমুন্ডা ইউনিয়নের হলদিবাড়ি চর এলাকায় হইতে আসামী মোহাম্মদ রশিদুল ইসলাম (৩৮) মোঃ আবু বক্কর সিদ্দিক সাং- পশ্চিম হলদিবাড়ি ০৬ নং ওয়ার্ড ইউনিয়ন -পারুলিয়া থানা- হাতীবান্ধা জেলা- লালমনিরহাট কে গোপন সংবাদের ভিত্তিতে হাতেনাতে ৫০ ( পঞ্চাশ )বোতল ফেনসিডিল সহ আটক করা হয়। যাহার মূল্য অনুমান ৭৫,০০০/= হাজার টাকা । উক্ত আসামির বিরুদ্ধে জলঢাকা থানার মামলা নং-১১ তারিখ ১১/২/২৪ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৪(খ) রুজু করা হয়। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রহিয়াছে
থাকবে।