সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

হকারের হারিয়ে যাওয়া ১০ হাজার টাকা ফেরত দিলেন মোবারকগঞ্জ রেল স্টেশন মাস্টার।

  • আপডেট সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৭৯ বার পঠিত

মোঃ মাসুদ রানা, বিশেষ প্রতিবেদকঃ

জামালপুর থেকে হকারি করতে করতে ঝিনাইদহের কালীগঞ্জ আসেন আয়ুব হোসেন নামের এক দরিদ্র হকার। শুক্রবার সকালে আয়ূব হোসেন বিভিন্ন হাটবাজারে হাকারী করে খুলনা যাওয়ার উদ্দেশ্যে মোবারকগঞ্জ রেলস্টেশনে আসেন। এ সময় অসাবধানতাবশত তার জমানো ১০ হাজার টাকা মোবারকগঞ্জ রেল স্টেশনের প্লাটফর্মে পড়ে যায়। কষ্টে অর্জিত টাকা হারিয়ে কান্নায় ভেঙে পড়েন হকার আয়ুব হোসেন।
হকার আয়ুব হোসেনের হারিয়ে যাওয়া ১০ হাজার টাকা স্টেশনের প্ল্যাটফর্মে কুড়িয়ে পায় স্টেশনে কর্মরত এক আনসার সদস্য। টাকাগুলো নিয়ে আনসার সদস্য স্টেশন মাস্টার শাহজান শেখের কাছে জমা দেন। এসময় স্টেশন মাস্টার শাজাহান শেখ মাইকে ঘোষণা দেন কিছু টাকা পাওয়া গেছে। উপযুক্ত প্রমাণ দিতে পারলে তাকে টাকাগুলো ফেরত দেওয়া হবে।
মাইকে ঘোষণা শোনার পর আয়ুব হোসেন উপযুক্ত প্রমাণ দিয়ে স্টেশন মাস্টার শাহজানের নিকট থেকে টাকাগুলো ফেরত নেন। হারানো টাকা ফেরত পেয়ে কাঁদতে কাঁদতে মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেন।
টাকা ফেরত পেয়ে আয়ুব হোসেন জানান, আমি বিভিন্ন বাজার ও ট্রেনে হকারি করে যা আয়-রোজগার করি তা দিয়ে আমার ও আমার পরিবার চলে। আজ সকালে খুলনা যাওয়ার জন্য মোবারকগঞ্জ রেলস্টেশনে এসেছিলাম। দুপুরে ট্রেন আসার কিছুক্ষণ আগে আমি টের পাই আমার কাছে থাকা টাকা হারিয়ে গেছে। আমি কান্নায় ভেঙ্গে পড়ি। ধরেই নিয়েছিলাম আমার টাকা আর ফেরত পাব না। কিছুক্ষণ পরে স্টেশন মাস্টার ঘোষনা দেন কিছু টাকা পাওয়া গেছে। আমি প্রমাণ উপস্থাপন করার পর আমাকে টাকাটি ফেরত দেন।টাকা পেয়ে স্টেশন মাস্টার শাহজাহান শেখ ও আনসার সদস্য দু’জনই খুব ভালো মানুষ বলে যোগ করেন আয়ুব হোসেন।

মোবারকঞ্জ রেলস্টেশনের মাস্টার শাহজাহান শেখ জানান, শুক্রবার সকালে ট্রেনে খুলনায় যাওয়ার উদ্দেশ্যে মোবারকগঞ্জ রেলস্টেশনে আসেন আয়ুব হোসেন। কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন তার কাছে থাকা ১০ হাজার টাকা হারিয়ে গেছে। এসময় টাকা হারিয়ে আয়ুব হোসেন কান্নায় ভেঙ্গে পড়েন। তার আগেই টাকাটা আমাদের স্টেশনের এক আনসার সদস্য পেয়ে আমার কাছে জমা দেন। এরপর উপযুক্ত প্রমাণ দেওয়ায় তার হাতে ওই ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park