সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মোল্লাহাটে ৪০ কেজি গাঁজাসহ আটক ২, পুড়িয়ে ধ্বংস করা হলো ৯৪ কেজি।

  • আপডেট সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৮৪ বার পঠিত

মোঃ জুয়েল খান বিশেষ প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাটে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে মোল্লাহাট উপজেলার সাগর ফিলিং স্টেশনের পাশে নওয়াপাড়াগামী একটি পিকআপ থেকে এই গাজা জব্দ করা হয়। এসময় আটক করা হয়, চট্টগ্রাম জেলার ভোজপুর উপজেলার করিবাগান গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আবুল হোসেন (৩২) এবং একই উপজেলার উদিয়া পাথর গ্রামের রমজান আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম (৩০)। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান।
তিনি বলেন, মাদক কারবারিরা মূলত বাগেরহাটকে রুট হিসেবে ব্যবহার করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। মামলা দায়ের পূর্বক দুই মাদক ব্যবসায়ীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে, একই দিন বিকালে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন সময় জব্দ করা ৯৩ কেজি ৭শ গ্রাম গাঁজা, ৩১ বোতল ফেন্সিডিল ও ১৫শ ৬পিস ইয়াবা পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park