সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নীলফামারী জলঢাকায় গমের বাম্পার ফলনের সম্ভবনা।

  • আপডেট সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৫০৩ বার পঠিত

মোঃ আল-আমিন ইসলাম,
নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকায় গমের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। মাঠে সবুজ গমের শীষের দিকে তাকালে চোখ জুড়িয়ে যায়। উপজেলার ১টি পৌরসভা ১১টি ইউনিয়নের মধ্যে গোলমুন্ডা, ডাউয়াবাড়ী,শৌলমারী, কৈমারী,মীরগঞ্জ ইউনিয়নে উল্লেখযোগ্য পরিমাণ গম চাষাবাদ হচ্ছে।
রবিবার উপজেলার গোলমুন্ডা ও ডাউয়াবাড়ী ইউনিয়নের চরাঞ্চলসহ অন্যান্য ইউনিয়নে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, ১০ বছর আগেও জলঢাকা উপজেলার ১টি পৌরসভা ১১টি ইউনিয়নের বেশির ভাগ এলাকায় তামাক চাষ হতো। সরকারি-বেসরকারি প্রচারণার কারণে কৃষক তামাক চাষে নিরুৎসাহিত হয়। তারা তামাকের বদলে এখন গম চাষে ঝুঁকে পড়েছেন।
গোলমুন্ডা ইউনিয়নের ভাবনচুর চর এলাকার কৃষক মিজানুর রহমান বলেন, আগে আমরা চরে তামাক চাষ করতাম কিন্তু তামাকে ক্ষতির কথা জানার পর গম চাষ শুরু করি। আশা করি এবারে ফলন ভালো হবে।
উপজেলার কৈমারী ইউনিয়নের চর অঞ্চলের কৃষক শাহআলম জানান, কম খরচে লাভ বেশি হওয়ায় এলাকার কৃষকরা গম চাষে আগ্রহী হয়ে উঠেছেন।
জলঢাকা উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহম্মেদ বলেন, গম চাষ বৃদ্ধির জন্য উপজেলা কৃষি বিভাগ কৃষকদের উৎসাহ দেয়া হচ্ছে। প্রণোদনা হিসেবে বীজ ও সার দেয়া হয়েছে। এবারে উপজেলার ৪৪৮ হেক্টর জমিতে গম চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আশা করি ফলন ভালো হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park