সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৬ জনের বিরুদ্ধে দুদকে মামলা।

  • আপডেট সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

মোঃ হেলাল উদ্দিন,গাজীপুর

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। বুধবার দুদক সমন্বিত জেলা কার্যালয়, গাজীপুরের সহকারী পরিচালক সেলিম মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন।(মামলা নং-০৪)। দুদক গাজীপুরের উপপরিচালক বায়েজিদুর রহমান খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

আসামীরা হলো, ঠিকাদার মামুন উর রশিদ। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর তৎকালীন সিনিয়র জিএম প্রকৌশলী যুবরাজ চন্দ্র পাল। এজিএম (ইএন্ডসি) এস, এম, নাহিদ সিরাজ।সাবেক সহকারী প্রকৌশলী মোঃ নুরুল ইসলাম।জুনিয়র ইঞ্জিনিয়ার উজ্জ্বল চন্দ্র সরকার।স্টোর কিপার  আব্দুল হামিদ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ লাইন রক্ষণাবেক্ষণ/ফিডার লোড ব্যালেন্সিং/আপগ্রেডেশন কাজ/লাইন নির্মাণ কাজের জন্য দরপত্র আহ্বান করা হলে  ঠিকাদার মোঃ মামুন উর রশিদ তিনটি প্রতিষ্ঠানের নামে প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরী করে ভূয়া দরপত্র দাখিল করেন। পল্লী সমিতির কর্মকর্তাগণ যাচাই-বাছাই ছাড়াই কোনরুপ চুক্তি সম্পাদন ব্যতিরেকে ওইসব ভূয়া প্রতিষ্ঠানের নামে কার্যাদেশ  প্রদান করেন। পরবর্তীতে, ঠিকাদার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যোগসাজসে চাহিদাপত্র ঘষামাজা (টেম্পারিং) করে তিনটি প্রতিষ্ঠানের নামে ৪ কোটি ৪৬ লাখ টাকার মালামাল উত্তোলন করেন। উত্তোলিত মালামাল দিয়ে নির্ধারিত সময়ে অধিকাংশ নির্মাণ কাজ সম্পন্ন না করে আত্মসাতের চেষ্টা করলে পুলিশের সহায়তায় তার গোডাউন থেকে কিছু মালামাল উদ্ধার করা হয়। বাকি ৭৯ লাখ ৪০ হাজার ৩০৩ টাকা ঠিকাদার মোঃ মামুন উর রশিদ আত্মসাৎ করে।

বাদী সেলিম মিয়া জানান, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ৬ কর্মকর্তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯/৪৬৮/৪৭১ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park