
বিশেষ প্রতিনিধি:
অনুমোদন না নিয়ে ফরিদপুরের ঠিকানায় ঢাকার কেরানীগঞ্জ আতাশুর আবাসিক এলাকায় উৎপাদন হচ্ছে কোরিয়ান ব্রান্ডের আলিফমিক্স ডব্লিউপি১০০ ভেজাল কেমিক্যাল।
সরেজমিনে তথ্য উপাত্ত সংগ্রহকালে আতাশুরে দেখা মিলে এক আলিফমিক্স নামে এক ভেজাল কেমিক্যালের কারখানা, যেখানে কোরিয়ান ব্রান্ডের আলিফমিক্স ডব্লিউপি১০০ ভেজাল করে উৎপাদন এবং বাজারজাত করা হচ্ছে। সরেজমিনে কারখানার ভিতর ঢুকে দেখা যায় লোকাল পণ্য গ্যাসের চুলায় জ্বাল দিয়ে তরল আকারে তৈরী করে নিজেদের বানানো ডিব্বা ও প্লাস্টিকের ড্রামে ঐসকল তরল ভরে প্যাকিং করতেছে এবং মার্কেটে কোরিয়ান প্রোডাক্ট হিসেবে বিক্রি করতেছে। এ বিষয়ে কারখানার মালিক মোঃ ফরিদ এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন ২০২১ সাল থেকে তিনি এখানে এই ব্যাবসা করতেছেন। তিনি আরো জানান কোনপ্রকার অনুমতি নেন নাই ও যেসকল প্রয়োজনীয় কাগজপত্র কোনটাই তার নাই, তিনি মার্কেটিং করার চেষ্টা করতেছেন যদি মার্কেটের অবস্হা ভালো হয় তাহলে তিনি কাগজপত্র করবেন। এই প্রতিবেদক সরকারি অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া এই ব্যাবসা করা ঠিক কিনা তা জানতে চাইলে তিনি মুঠোফোনেই প্রতিবেদককে বলেন ” আপনার এখানে আসার কোন অনুমতি আছে কিনা, আপনি পুলিশ প্রশাসন ও ম্যাজিস্ট্রেট ছাড়া এখানে আসছেন কেন আর ২ মিনিটের ভিতর তার গোডাউন ছেড়ে না গেলে তিনি পুলিশ দিয়ে ধরিয়ে নিয়ে হেনস্তা করবেন।”
এই ঘটনার বিস্তারিত প্রতিবেদক তার অফিসে জানালে পত্রিকার সম্পাদক নিজেই কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) কে যাবতীয় তথ্যাদি হোয়াটসএ্যাপে প্রেরণ করেন এবং স্বশরীরে উপজেলা কার্যালয়ে উপস্হিত হয়ে বিস্তারিত জানালে তিনি জানান বিষয়টি এসিল্যান্ডকে জানানো হয়েছে এবং এই কারখানার বিষয়ে তদন্ত করে ব্যাবস্হা গ্রহনের নির্দেশ দেওয়া হয়েছে।