সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কেরানীগঞ্জের মাদক সম্রাট কবির ২০ লাখ টাকার গাজাসহ গ্রেফতার

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২২৭ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

কেরাণীগঞ্জের হযরতপুর থেকে ৬১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ০১ মাদক কারবারি কবির হোসেন (৫৫) কে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। গতকাল (১৪ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বৌনাকান্দি গ্রামে থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত কবির হোসেন মৃত আঃ হান্নান ওরফে সুরুজ এর ছেলে।

তিনি দীর্ঘদিন যাবৎ মাদকের বড় চালান স্থানীয়ভাবে বিক্রয়ের উদ্দেশ্যে সীমান্তবর্তী জেলা কুমিল্লা থেকে নিয়ে আসতো।

ব্যপারটি পুলিশ অবগত হলে মাদক উদ্ধারের লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) শহিদুল ইসলাম ও এসআই (নিঃ) শাহ-আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালালে আসামীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে পুলিশ মোঃ কবির হোসেন (৫৫)-কে গ্রেফতার করতে সক্ষম হয় এবং কৌশলে অপর ০২আসামী পালিয়ে যায়।

এসম্ল্য গ্রেফতারকৃত আসামী কবির হোসেন এর বসতবাড়ীর দক্ষিণ ভিটির উত্তর দরজায় টিনের ছাপড়া ঘরের মেঝেতে রাখা প্লাষ্টিকের বস্তা খাকি রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো মোট ১৫ বান্ডেল গাঁজা, যার প্রতিটি বান্ডেলের ওজন ৪ কেজি ১০০ গ্রাম, সর্বমোট ওজন ৬১ কেজি, ৫০০ গ্রাম গাঁজা (মূল্য অনুমান ১৮,৪৫,০০০/- টাকা) জনসম্মুখে আসামী কবির হোসেন এর হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় ধৃত আসামীর সাথে পলাতক আসামী ২। রেখা আক্তার ও ৩। মোঃ জাকির সহ মাদকের বড় চালান এনে ছোট ছোট ভাগ করে বিক্রি করে। পরবর্তীতে এ ঘটনায় এসআই (নিঃ) শাহ-আলম বাদী হয়ে কেরাণীগঞ্জ মডেল থানার মামলা নং- ২০, তাং- ১৪/০৩/২০২৪ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯ (গ)/৪১ রুজু করেন। গেফতারকৃত আসামীর বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। মূলত এরা কুমিল্লা থেকে মাদক এনে ঢাকা, কেরাণীগঞ্জ ও মানিকগঞ্জ এর বিভিন্ন জায়গায় মাদকের বড় বড় চালান সরবারহ করে থাকে। মামলার তদন্ত অব্যাহত আছে।
গ্রেফতারকৃত আসামীর নাম-ঠিকানাঃ মোঃ কবির হোসেন (৫৫), পিতা-মৃত আঃ হান্নান ওরফে সুরুজ, সাং-বৌনাকান্দি, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা- ঢাকা।

উদ্ধারঃ
১। ৬১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, মূল্য অনুমান ১৮,৪৫,০০০/- (আঠার লক্ষ পয়তাল্লিশ হাজার) টাকা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park