সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জাজিরায় কৃষকদের মাঝে পাট বীজ বিতরণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৩১৫ বার পঠিত

নুর আলম:

শরীয়তপুরের জাজিরায় ৩৭’শ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে। ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসন ও কৃষি সসম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ পাট বীজ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২১-মার্চ) উপজেলা পরিষদের পুরাতন ভবনের সামনে উপজেলার বড় গোপালপুর, মূলনা, নাওডোবাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা উপস্থিত কৃষকদের মাঝে প্রণোদনার এ বীজ দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ওমর ফারুক, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসারসহ উপসহকারী কৃষি অফিসার ও বীজ নিতে আসা কৃষক কৃষাণীরা।

এদিকে প্রণোদনার বীজ পেয়ে খুশি উপস্থিত কৃষকেরা। তাদের মতে, প্রতি কেজি বীজ দিয়ে প্রায় এক বিঘা জমিতে পাটের আবাদ করা যায়। এতে বেঁচে যায় বীজ কেনার বাড়তি খরচ। এছাড়া উন্নত জাতের এসব বীজে ফলনও হয় ভালো।

এবিষয়ে জাজিরা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ওমর ফারুক আজকের সংগ্রামকে জানান, কৃষকের কথা চিন্তা করে সরকার প্রতি বছর প্রণোদনার বিভিন্নরকম মৌসুমি ফসলের বীজ বিতরণ করে থাকে। তারই অংশ হিসেবে চলতি মৌসুমে জাজিরাতে আমরা ৩৭’শ ৫০ জনকে কৃষি প্রণোদনার এক কেজি করে পাট বীজ দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park