সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পদ্মানদীতে চাঁদাবাজি করাকালে ৪ চাঁদাবাজ আটক

  • আপডেট সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৩৫১ বার পঠিত

নুর আলম:

শরীয়তপুরের জাজিরায় পদ্মানদীতে প্রকাশ্যে চাঁদাবাজিকালে চার চাঁদাবাজকে আটক করেছে মাঝি কান্দি নৌ-পুলিশ। বৃহস্পতিবার (২১-মার্চ) সকালে উপজেলার সিডারচরের সামনে পদ্মা নদীতে বালুবাহী বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মুন্সিগঞ্জের জেলার লৌহজং থানাধীন ডহুরী এলাকার মোঃ রফিক হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (৪০), মৃত প্রিন্স চাকলাদারের ছেলে রাহিদ চাকলাদার (১৯), মোঃ আলমগীর বেপারীর ছেলে রিদয় বেপারী (২২) ও মোঃ কামাল চোকদারের ছেলে আব্দুল জলিল চোকদার (২০)।

জানা গেছে, এসব চাঁদাবাজ স্থানীয় দু’একজন প্রভাবশালীকে হাত করে কুন্ডেরচর, পালেরচর, বাবুরচর, সিডারচর এলাকার পদ্মা নদীতে নিয়মিত চাঁদাবাজি করতো। সম্প্রতি সময়ে বেশ কয়েকজন চাঁদাবাজকে আটক করে মাঝি কান্দি নৌ-পুলিশ। এরপর থেকে কিছুটা লুকিয়ে পুলিশকে ফাঁকি দিয়ে চাঁদাবাজি করতো এরা।

চাঁদাবাজ আটকের বিষয়টি নিশ্চিত করে মাঝি কান্দি নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন জানান, নিয়মিত জাটকা নিধন বিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি পদ্মানদীতে একটি চক্র চাঁদাবাজি করছে। ঘটনা জানার সঙ্গে সঙ্গেই মাঝি কান্দি নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে একটি টহল টীম স্পিড বোর্ড নিয়ে অভিযান চালিয়ে চার চাঁদাবাজকে আটক করে। চাঁদাবাজরা পদ্মানদীর বিভিন্ন পয়েন্টে বালু বাহী বাল্কহেড থেকে ভয়ভীতি দেখিয়ে টাকা নিতো বলে আমরা জানতে পেরেছি। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে নৌ-পুলিশের পক্ষ থেকে জাজিরা থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park