সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পুলিশই তোরে বাইন্ধা রাখতে বলেছে’ বলেই সাংবাদিকের উপর হামলা

  • আপডেট সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৩৭৮ বার পঠিত

নিজেস্ব প্রতিবেদক:

শরীয়তপুরের জাজিরায় সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার সাংবাদিক নুর আলম। শনিবার (২৩-মার্চ) বিকেলে উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুর ভোলাই মুন্সি কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জাজিরা থানায় ১২’জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৫-৭’জনকে আসামী করে লিখিত এজাহার জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন ওই সাংবাদিক।

এজাহার ও ভুক্তভোগী সাংবাদিকের বরাতে জানা গেছে, গত ১’লা মার্চ সন্ধ্যায় বিয়ে বাড়ি থেকে ফেরার পথে মনটু বেপারী নামে হত্যা মামলার এক আসামীকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। ওই ঘটনার ফলোআপ নিউজ প্রকাশের জন্য তথ্য সংগ্রহ করতে ঘটনাস্থলে যান তিনি। তথ্য সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল থামিয়ে তাকে মারধর করেন নিহত মনটুর অনুসারীরা। এসময় তার কাছে থাকা একটি মোবাইল, স্বর্ণের চেইন, ক্যামেরা, মানিব্যাগ ও গাড়ির চাবি ছিনিয়ে নেয় মনটুর ছেলে।

এদিকে এই ঘটনার একটি ভিডিও ধারণ করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক। ভিডিওতে সাংবাদিককে মনটুর অনুসারীদের বলতে শোনা যায়, “তুই আমার বাড়িতে ঢুকলি না ক্যান? আমার বাড়িতে না ঢুকে তুই এদিক দিয়ে গেলি ক্যান? থানা থেকে ফোন করে তোরে বাইন্ধা রাখতে বলছে। তুই এই মামলার আমাসী ধরে আমাদের কাছে দিয়ে তারপর যাবি। তোরে এখন বাইন্ধা থুমু, তোর কোনো বাপ থাকলে যেনো ছাড়িয়ে নেয়। তোর চোখ তুলে পকেটে রাখবো।” এছাড়াও মারধরসহ বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায় ভিডিওটি।

এবিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হাফিজুর রহমান মুঠোফোনে জানান, তিনি বর্তমানে ঢাকায় আছেন। এজাহার থানায় জমা নেয়া হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park