সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

আজকের সংগ্রামের সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা নিয়েছে পুলিশ

  • আপডেট সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১৫১ বার পঠিত

নিজেস্ব প্রতিবেদক:

শরীয়তপুরের জাজিরায় সংবাদ সংগ্রহকালে দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার চীফ রিপোর্টার নুর আলমের উপর হামলার ঘটনায় মামলা গ্রহন করেছে পুলিশ। সোমবার (২৫-মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান।

এর আগে গত শনিবার (২৩ মার্চ) বিকেলে সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক নুর আলম। ঘটনার দিন রাতেই ১২’জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৫-৭ জনকে আসামি করে জাজিরা থানায় লিখিত অভিযোগ করেন সাংবাদিক নুর আলম।

এদিকে সাংবাদিকের উপর সংবাদ সংগ্রহকালে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় সাংবাদিকরা। এ ঘটনায় জাজিরা উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।

জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন আলম আজকের সংগ্রামকে বলেন, শরীয়তপুর ইদানীং সাংবাদিকদের জন্য অনিরাপদ একটি জেলা হয়ে উঠেছে। এর জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তিনি। পাশাপাশি হামলার ঘটনায় মামলা নেয়ায় পুলিশের উপর সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

জাজিরা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন বলেন, আমরা সাংবাদিকদের জন্য নিরাপদ পরিবেশ চাই। পাশাপাশি সংবাদ সংগ্রহকালে হামলার ঘটনায় দ্রুত মামলাটি গ্রহন করায় পুলিশকে ধন্যবাদ জানান তিনি।

উল্লেখ্য, জাজিরায় একটি হত্যা মামলার আসামীকে কুপিয়ে হত্যা করার ঘটনায় সংবাদ সংগ্রহ করে বাসায় ফেরার পথে পথরোধ করে আজকের সংগ্রামের সাংবাদিক নুর আলমের উপর হামলা করে নিহতের লোকজন। তাদের দাবি কোনো এক পুলিশ সদস্য তাদের বলেছে, সাংবাদিক নুর আলম তাদের বিরুদ্ধে কাজ করে। এইজন্য সাংবাদিক নুর আলম ঘটনাস্থলে এলে তাকে বেঁধে রাখার জন্য বলেছে ওই পুলিশ। তবে কোন পুলিশ এমন কথা বলেছে এবিষয়ে কিছুই বলেনি তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park