সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

আসন্ন ২৮ এপ্রিল নীলফামারীর জলঢাকায় পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে ৬ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল।

  • আপডেট সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ২২৫ বার পঠিত

মোঃ আল আমিন ইসলাম
নীলফামারী প্রতিনিধি:

আসন্ন (২৮) এপ্রিল নীলফামারীর জলঢাকা পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে ৬ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
করা হয়েছে। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল ২৮ মার্চ। বৃহস্পতিবার সকাল থেকেই প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে উপজেলা পরিষদে গিয়ে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নিজ নিজ মনোনয়ন পত্র দাখিল করেছেন। এদের মধ্যে ২ জন নারীও রয়েছে। মনোনয়নপত্র জমা দান কারীরা হলেন, প্রয়াত মেয়র ইলিয়াস হোসেন বাবলু’র ছেলে নাসিব সাদিক হোসেন (নোভা) ও তার মা নাজনীন চৌধুরী এবং সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট ও তার সহধর্মিণী ইফফাত আরা জান্নাত। এছাড়াও শিক্ষানুরাগী প্রভাষক সাদের হোসেন ও সাবেক ছাত্রলীগ নেতা গোলাম আজম প্রমুখ। পৌরসভাটির ৯টি ওয়ার্ডে ১৮টি ভোটকেন্দ্র রয়েছে। এবারে মোট ভোটার সংখ্যা ৩৭,১৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮,৭৭৪ জন ও মহিলা ভোটার সংখ্যা রয়েছে ১৮,৪১৭ জন।
নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, পৌরসভার মেয়র এর মৃত্যুতে এটি শুশ্য ঘোষণা করা হয়। আগামী ২৮ এপ্রিল উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজকে ছিল মনোনয়নপত্র জমা দানের শেষদিন। আশা করছি এ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। উল্লেখ্য, চলতি বছরের ১৯ জানুয়ারি ২০২৪ রাতে মেয়র ইলিয়াস হোসেন বাবলু হৃদ রোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park