
বিশেষ প্রতিনিধি:
পিরোজপুরে পিতৃহীন অসহায় এক দরিদ্র হিন্দু মেয়েকে বিয়ে দিয়ে মানবিক ও ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় মুসলিম দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন পিরোজপুর জেলা হিন্দু মহাজোট।
গত ১৪ মার্চ বৃহস্পতিবার রাতে পিরোজপুরে এ মানবিক বিবাহের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মোহাম্মদ আলী ও তার স্ত্রী শিউলি বেগম। এই দিন বাড়ির গৃহপরিচারিকা পূণ্যির একমাত্র মেয়ে মিতুকে পাত্রস্থ করেছেন ধুমধামের সাথে। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই হতদরিদ্র পিতৃহীন মেয়েটির বিবাহে। বুধবার বিকাল ৪ টার দিকে মুসলিম দম্পতি মোহাম্মদ আলী ও শিউলি বেগম এর বাসায় পিরোজপুর জেলা হিন্দু মহাজোটের পক্ষ থেকে জেলা কমিটির সাধারন সম্পাদক সুপতি হালদার চঞ্চল ফুল ও ইফতার সামগ্রী পোঁছে দেন।
এ সময় পিরোজপুর জেলা হিন্দু মহাজোটের সাধারন সম্পাদক সুপতি হালদার চঞ্চল জানান
মুসলিম দম্পতি বলেন এমন ভালো কাজ করতে পারলে মানসিক শান্তি পাওয়া যায়। সমাজে এমন কাজ আরও বেশি বেশি হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।