সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

দেশীয় অস্ত্র সহ পিরোজপুর সদরে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য গ্রেফতার

  • আপডেট সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৪২২ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

পিরোজপুর সদর উপজেলার কিশোর গ্যাংয়ের ১৮ জনকে গ্রেফতার করেছেন পুলিশ।

শনিবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. মুকিত হাসান খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান পিরোজপুর সদর উপজেলার ১৮ জন কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার।

শুক্রবার (২৯ মার্চ) পিরোজপুর পৌর শহরের কৃষ্ণচূড়া মোড়ে কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে মারামারি ও শহরের রাজারহাট এলাকার নদীর পাড়ে এক কিশোরীকে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কিশোর গ্যাংয়ের অধিকাংশের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে এবং প্রায় সবাই বিদ্যালয় ও কলেজের ছাত্র।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. মুকিত হাসান খান আরো জানান, পিরোজপুর শহর ও তার আশে পাশে কিশোর গ্যাংয়ের উৎপাত দিনদিন বেড়ে চলছে। তাই পিরোজপুর সদর থানার বিশেষ অভিযানে পুলিশ কিশোর গ্যাংয়ের ১৮ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

গতকাল শুক্রবার রাতে শহরের কৃষ্ণচূড়া মোড়ে কিশোর গ্রুপের এক সদস্যকে একা পেয়ে অন্য গ্রুপের সদস্যরা তাকে ২০/২৫ জন মিলে লোহার পাইপ, হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে আহতের স্বজনরা ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করে।

মোসা: শিউলি বেগম (৪২) বাদী হয়ে সদর থানায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে
একটি মামলা দায়ের করছেন বলে জানা গেছে। শহরের রাজারহাট এক তরুণীকে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগে পুলিশ ৩ কিশোরকে আটক করে, তাঁরা হলেন ১.মো: রাতুল ইসলাম (তূর্য) বয়স ২০ পিতা:মো: সফিকুল ইসলাম, ২.দিব্য মৃধা (২০) পিতা: দীলিপ মৃধা এবং ৩. শান্ত দত্ত (১৯) পিতা: স্বপন দত্ত, জানা যায় এদের কাছ থেকে চাঁদার টাকাও উদ্ধার করেছে পুলিশ।

এ দুটি পৃথক ঘটনায় পুলিশ দুটি মামলা দায়ের করেছে বলে জানা যায়। পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ জনাব মো: আশিকুজ্জামান এর নেতৃত্বে, সদর থানার এসআই মো: জিন্নাত আলী, রনজিত সরকার, সিদ্দিক হোসেন, আ: রহিম সহ সঙ্গীয় অফিসার ও ফোর্স উক্ত অভিযানে অংশ গ্রহণ করে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. মুকিত হাসান খান আরও জানান, ফেইসবুকে পোস্ট, লাইক বা হাহা রিয়্যাক্ট দেয়াকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সদস্যরা নানা রকমের সংঘাতে লিপ্ত হচ্ছে। গ্রেফতার অধিকাংশই বিভিন্ন স্কুলকলেজের শিক্ষার্থী। তাই কিশোর গ্যাং নির্মূল করার জন্য পিরোজপুরের পুলিশ কাজ করে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park