বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ সাপাহারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কুবি ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বিশিষ্ট সমাজসেবক আব্দুল গনি শেখের নিজস্ব উদ্যোগ,অর্থায়নে সড়ক সংস্কার

  • আপডেট সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১৬১ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বিশিষ্ট সমাজ সেবক আব্দুল গনি শেখের নিজস্ব উদ্যোগ,অর্থায়নে সড়ক সংস্কার। ইন্দুরকানী উপজেলার জন গূরুত্বপূর্ন বালিপাড়া চৌকিদারহাট সড়কটির বেহাল দশার কারনে দীর্ঘদিন যাবত ছোট বড় কোন ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। প্রায়ই বালুর গর্তে গাড়ির চাকা আটকে যায়।

একারণে সড়কটি দিয়ে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছে স্থানীয় জনসাধারণ, স্কুল, কলেজ, মাদ্রাসায় পড়ূয়া ছাত্র – ছাত্রী। বিশেষ করে বালিপাড়া বাজার থেকে মধ্যে বালিপাড়া কমিউনিটি ক্লিনিক পর্যন্ত ১ কি:মি: সড়কের বিভিন্ন জায়গায় গর্ত এবং ধূলিকনার কারনে গত প্রায় ২ বছর যাবত চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়কটি।

সড়কটি সংস্কারের জন্য সমাজসেবক আব্দুল গনি শেখ তাঁর নিজস্ব উদ্যোগে বিভিন্ন স্থানে খোয়া,বালু দিয়ে মোটামুটি ভাবে যানবাহন চলাচলের উপযোগী করে দিয়েছেন। এই সংস্কার কাজ পেয়ে এলাকার সর্বস্তরের জনগণ খুশি এবং তাকে ধন্যবাদ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park