বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় বিএনপির কাউন্সিল নির্বাচন ঘিরে হামলা-ভাঙচুরের অভিযোগ | ১,২৬৮ লিটার দুধ নষ্ট, ড্রাম কাটার দাবি নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি ঠাকুরগাঁও-১: নম্র চৌধুরীকে ঘিরে রয়েছে মনোনয়নের জোর গুঞ্জন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে বিরোধ রাজবাড়ীতে বাড়ীর প্রবেশপথে বাঁশের বেড়া হাটুপানি দিয়ে ৪টি পরিবারের চলাচল সাপাহারে পূজা উদযাপন ফ্রন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র

পদ্মা নদীতে ছিনতাইকালে আটক ৩

  • আপডেট সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ২১৮ বার পঠিত

শরীয়তপুর(জাজিরা)প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরায় পদ্মানদীতে ছিনতাইকালে তিন ছিনতাইকারীকে আটক করেছে মাঝিরঘাট নৌ-পুলিশ। শুক্রবার (৫-এপ্রিল) সকালে উপজেলার সিডারচরের পদ্মানদীর ডহুরী খাল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, মুন্সিগঞ্জের লৌহজং এলাকার সামুর বাড়ীর মৃত হোসেন মাদবরের দুই ছেলে রুবেল মাদবর (৩০) ও আল আমিন (২২), একই এলাকার কুরবান ঢালীর ছেলে মাসুম ঢালী (৪০)।

মাঝিরঘাট নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত জাটকা নিধন বিরোধী অভিযান পরিচালনা করার সময় মুঠোফোনে তারা জানতে পারেন, একটি ট্রলারে করে তিনজন ছিনতাইকারী দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নৌযান শ্রমিকদের থেকে জোরপূর্বক টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনতাই করছে। এমন সংবাদের ভিত্তিতে মাঝিকান্দি নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ জসিম উদ্দীনের নেতৃত্বে নৌ-পুলিশের একটি টীম স্পিডবোট নিয়ে অভিযানে নামে। পরে সিডারচর সংলগ্ন পদ্মানদীর ডাহুরী খালের কাছাকাছি থেকে তাদের আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চিনতাইয়ের কাজে ব্যাবহৃত ট্রলারসহ দেশীয় অস্ত্র-সস্ত্র উদ্ধার করা হয়।

মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (ওসি) জসিম উদ্দীন ছিনতাইকারী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সকালে মুঠোফোনে কল পেয়ে জানতে পারি নদীতে তিনজন ছিনতাইকারী ট্রলারযোগে ছিনতাই করছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা সরকারি স্পিডবোট নিয়ে ছিনতাইকারী ধরতে অভিযান পরিচালনা করি। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। তবে তাদের ট্রলারের গতি স্পিডবোটের তুলনায় কম হওয়ায় পালাতে ব্যার্থ হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নৌ-পুলিশের পক্ষ থেকে জাজিরা থানায় নিয়মিত মামলা করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park