বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

রোজাদার ব্যাক্তিদের পাঁচ বছর ধরে ইফতার সামগ্রী বিতরণ করে আসছে জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক পিরোজপুরের সুমন সিকদার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ২২১ বার পঠিত

গাজী এনামুল হক (লিটন)
বিশেষ প্রতিনিধি:

সনাতন ধর্মের অনুসারী হয়েও অসহায় দুস্থ্য রোজাদার ব্যাক্তিদের মাঝে টানা পাঁচ বছর ধরে ইফতার সামগ্রী বিতরণ করে আসছে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার। এরই ধারাবাহিকতায় এই রমজানেও পিরোজপুরের বিভিন্ন স্থানে মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ করেছেন তিনি ও স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।

জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার এর মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম এ সার্বিক সহযোগীতা করেছেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক। সুমন সিকদার ও তার দলের নেতাকর্মীরা শহরে ও বিভিন্ন উপজেলা ঘুরে ঘুরে অসহায় রোজাদার ব্যাক্তিদদের মধ্যে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন। তার এ মহৎই উদ্যোগে সকল শ্রেণী পেশার মানুষের থেকে প্রশংসা কুড়িয়েছেন।

জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার বলেন, আমরা করোনা মহামারীর সময় থেকে শুরু করে প্রতি বছর রমজানে শহরের বিভিন্ন স্থানে আমাদের মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম পালন করে আসছি। রিক্সাচালক, দিনমজুর অসহায় ব্যাক্তিরা যেনো রমজানে না খেয়ে থাকে তাই আমাদের এ প্রচেষ্টা। আমরা মাসব্যাপী রোজাদার ব্যাক্তিদের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছি আগামীতেরও আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।

উল্লেখ্য, ৫ বছর ধরে রমজান এলেই শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ইফতার সামগ্রী বিতরণ করে আসছেন সুমন ও তার দলের নেতাকর্মীরা। প্রতিদিন প্রায় দুই শতাধিক অসহায় রোজাদার ব্যাক্তিকে ইফতার সামগ্রী বিতরণ করেছেন তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park