বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ১৫২ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার পার্বতীপুরে অবহেলিত মাদ্রাসার জরুরি বিল্ডিং ও গাইড ওয়ালের দাবি বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য প্রতিহতের হুঙ্কার: রাজশাহীতে তপনের নেতৃত্বে রাতব্যাপী বাইক শোডাউন সুন্দরবনে আবারও জলদস্যুদের তাণ্ডব, মুক্তিপণের দাবিতে অপহৃত ১০ জেলে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫০ পিস ইয়াবা সহ আটক ১

ঝিনাইদহে প্রতিবন্ধীর ভিক্ষা করে বানানো ঘরটাও ভেঙে দিলো ওরা!

  • আপডেট সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ১৮২ বার পঠিত

মোঃ মাসুদ রানা, বিশেষ প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের বড়বাড়ি বগুড়া গ্রামের শারিরীক প্রতিবন্ধী নাসির শেখ। দুই পা অচল হওয়ার কারণে হুইল চেয়ারেই চলাচল করে সে। কথাও বলতে পারে না ঠিক মত। হুইল চেয়ারে ইউনিয়নের বিভিন্ন গ্রাম-বাজার ঘুরে ঘুরে ভিক্ষা করে যা পায় তা দিয়ে চলে তার ৫ সদস্যের সংসার। আধপেটা খেয়ে কিছু টাকা জমিয়ে তৈরী করেছিলেন একটি টিনের ঘর। সেখানেই স্ত্রী আর ৩ সন্তান নিয়ে বসবাস করেন তিনি। শারিরীক প্রতিবন্ধী নাসির শেখ থাকেন না কোন ঝামেলায়। তবুও শক্তির মহড়া দিতে গিয়ে অহসায় নাসির শেখের বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে। হামলা চালিয়ে তার বাড়ি কুপিয়ে ও ভাংচুর করা হয়েছে। তার অপরাধ তার অন্য ভাইয়েরা সামাজিক ভাবে একটি দলের সাথে থাকে আর সে গত নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়েছিলো।
ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১১ টার দিকে উপজেলার বড়বাড়ি বগুড়া গ্রামে। ভাঙ্গা ও টিন কাটা ঘরে কিভাবে থাকবেন আর তা মেরামতই কিভাবে করবেন এ ভেবেই দিশেহারা প্রতিবন্ধী নাসির শেখ।
শনিবার রাতে বড়বাড়ি বগুড়া গ্রামে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে মহড়া দিতে গিয়ে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা করেছে ওই গ্রামের আওয়ামী লীগের কিছু লোকজন। নাসির উদ্দিনেরসহ মোট ৬ টি বাড়ি ভাংচুর করে তারা।
জানা যায়, ওই গ্রামে ঝিনাইদহ ১ আসনের প্রয়াত সংসদ সদস্য আব্দুল হাই ও পরাজিত সতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের সমর্থকদের মধ্যে সামাজিক ভাবে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিলো। সংসদ সদস্য আব্দুল হাই মারা যাওয়ার পর বগুড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের দুলালের সমর্থকরা প্রতিপক্ষের বাড়ি-ঘরে হামলা চালাচ্ছে। আহত করা হয়েছে বেশ কয়েকজনকে। শনিবার রাতে স্থানীয় মাতব্বর আসলাম মিয়া ও আশরাফুলের নেতৃত্বে ওই গ্রামের সবুর শেখ, সদর শেখ, পারভেজ হোসেন, আনোয়ারুল ইসলাম, ইসমাইল, আলামিন, আলিম, বায়েজিদসহ অন্তত অর্ধশত ক্যাডার বাহিনী প্রতিপক্ষের বাড়িতে হামলা চালায়। হামলা চালিয়ে তারা প্রতবন্ধী নাসির শেখসহ ৬ জনের বাড়িঘর ভাংচুর করা হয়। এতে বাঁধা দেওয়ায় ২ জনকে পিটিয়ে আহত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরী বলেন, রাতে ঘটনার সংবাদ শুনে সাথে সাথেই পুলিশ পাঠিয়েছিলাম। এখন এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park