সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সন্তান হত্যার বিচার ও অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে পিরোজপুরে বাবা মায়ের মানববন্ধন।

  • আপডেট সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৯৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

পিরোজপুর সদর উপজেলায় বড়পোল এলাকায় দোকানের কর্মচারী সাব্বির হত্যার বিচার ও অভিযুক্ত সজিবকে গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল,২০২৪ ইং) সকালে শহরের টাউন ক্লাব সড়কে পিরোজপুর শহরের সর্বস্তরের জনগনের ব্যানারে দেড় ঘন্টা সময় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত সাব্বিরের বাবা সুলেমান শেখ ও মা তাদের সন্তান হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙ্গে পরেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, যুবক সাব্বির শহরের বড়পোল এলাকায় সাজিব নামের এক ব্যক্তির দোকানের কর্মচারী ছিলো। দোকানের অতিরিক্ত কাজের চাপের কারণে সাব্বির এই দোকানে কাজ করতে রাজি হচ্ছিলো না। ঈদের পরে শনিবার দোকান মালিক সজিব ও তার শ্বশুর আলাউদ্দিন জোড় করে মারধর করে সাজিবকে নিয়ে যায়। রোববার দুপুরে সাব্বির অসুস্থ হয়ে পড়েছে বলে দোকান মালিক সজিব সাব্বিরের পরিবারকে জানালে সাব্বিরের পরিবারের লোকজন এসে দেখেতে পায় হাসপাতালে সাব্বির মৃত অবস্থায় আছে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন বলেন, দোকান মালিক সাজিব সহ তার লোকজন নিয়ে পরিকল্পিতভাবে যুবক সাব্বির শেখেকে হত্যা করেছে। তাই প্রশাসনের কাছে তারা দাবী করেন অতিদ্রুত অভিযুক্ত দোকান মালিক সজিব সহ তার সহযোগীদের গ্রেপ্তার করা হোক।

মাববন্ধনে বক্তব্য রাখেন শংকরপাশা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো: নুরুল ইসলাম , নিহত সাব্বিরের পিতা সোলায়মান শেখ, নিহতের মামা এ্যাড. মো: মহিবুল্লাহ, স্থানীয় সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম সহ স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park